,

দুই গ্রুপের গোলাগুলি, ব্যবসায়ী নিহত

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মুনসুর শেখ নিহত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার বাকাল ডিসি ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

নিহত মাদক ব্যবসায়ী মুনসুর শেখ শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের আহাদ আলী শেখের ছেলে। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানা সহ জেলার বিভিন্ন থানায় মোট ১৪টি মাদক মামলা রয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার পুলিশের শীর্ষ মাদক ব্যবসায়ী মুনসুর শেখ ইয়াবার একটি চালান নিয়ে অপর একটি মাদক ব্যবসায়ীদের সাথে বিরোধ বাধে। শুক্রবার ভোর রাতে বাকাল ডিসি ইকোপার্ক এলাকায় দুই গ্রুপের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী মুনসুর শেখ নিহত হয়। তার লাশ উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসা হয়। পরে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনা স্থল থেকে ৫০ পিস ইয়াবা ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর