সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিফাত হত্যা: চার্জশিট দাখিল ৩ সেপ্টেম্বর

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া শেষে জেলহাজতে থাকা ১৪ অভিযুক্তকে আদালতে হাজির করেছে পুলিশ। মামলার দিন ধার্য থাকায় বৃহস্পতিবার সকালে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে তাদের হাজির করা হয়। পরে আদালতের কার্যক্রম শেষে সব অভিযুক্তকে আবার জেলহাজতে পাঠানো হয়।

আগামী ৩ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে জানিয়ে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের বলেন, আজ এ মামলার চার্জশিট দাখিল করার কথা থাকলেও পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেনি। তাই আগামী ৩ সেপ্টেম্বর এ মামলার চার্জশিট দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবুল হক কিসলু বলেন, আজ আদালতে পুলিশ চার্জশিট দাখিল করেনি। পরবর্তী তারিখ বা তার আগেই পুলিশ আদালতে চার্জশিট দাখিল করতে পারে বলেও জানান তিনি।

এছাড়াও এ মামলার আসামি আরিয়ান শ্রাবণ, কামরুল ইসলাম সাইমুন এবং মো. সাগরের জামিনের আবেদন করা হলেও মূল নথি এই আদালতে না থাকায় পরবর্তীতে জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

রিফাত শরীফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত এ মামলার এজহারভুক্ত সাতজন আসামি এবং হত্যায় জড়িত সন্দেহে আরও আটজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার এই ১৫ জনের সবাই রিফাত হত্যাকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর এ মামলার এজহারভুক্ত চারজন অভিযুক্ত এখনো পলাতক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক