,

গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ

news-image

রংপুর ব্যুরো : ২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে রংপুর মহানগর শ্রমিকলীগ।আজ বুধবার দুপুরে নগরীর রিপোর্টার্স ক্লাব লেনের চাউল আমোদ রোডস্থ শ্রমিকলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর শ্রমিকলীগ ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি কাউন্সিলর রহমত উল্লাহ বাবলা, সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর সৈয়দ মাহবুব মোর্শেদ শামীম প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও জামাত জোট একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র এদেশের মানুষ রুখে দিয়েছে। বক্তারা অবিলম্বে ২১ আগস্টের অপরাধীদের বিচার শেষ করার দাবি জানান।

এদিকে দিনটি উপলক্ষে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠন নিহতদের স্বরণে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে। এছাড়াও মহানগরীর ৩৩টি ওয়ার্ড ও জেলার আট উপজেলায়ও একই কর্মসূচী পালিত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর