,

বাল্যবিয়ে থেকে রক্ষা পেলেন নবম শ্রেণির ছাত্রী

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির এক ছাত্রী (১৩)। এ সময় কনের বাবাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার চরফকিরার সাইফ উদ্দিনের মেয়ে জেরিনের সঙ্গে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রামেশ্বপুর এলাকার গোলাপ পোরমান বাড়ির ইউছুফ নবীর ছেলে পুলিশ কনস্টেবল সৌরভ হোসেনের বিয়ে ঠিক হয়। তবে প্রশাসনিক হস্তক্ষেপে বরযাত্রী আসার আগেই দুপুর ১টার দিকে এ বাল্যবিয়েটি বন্ধ হয়ে যায়।

উপজেলা ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুর একটার দিকে প্রশাসনের হস্তক্ষেপে বরযাত্রী আসার আগেই বাল্য বিয়েটি বন্ধ হয়ে যায়। পরে কনের বাবা এবং মায়ের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধের নির্দেশ দেয়া হয়। এছাড়া কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

একইসঙ্গে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে কনের বাবা সাইফ উদ্দিন ও পরিবারের লোকজন লিখিতভাবে অঙ্গীকার নামা দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর