,

সততার পুরস্কার পেলেন রংপুরের অটোচালক হানিফ

news-image

রংপুর ব্যুরো : কুড়িয়ে পাওয়া মোবাইল ফোন ফেরত দিয়ে সততার পুরস্কার পেয়েছেন রংপুরের অটোচালক হানিফ মিয়া। রোববার বিকেলে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান সততার পুরস্কার হিসেবে তাকে নগদ টাকা ও উপহার সামগ্রী তুলে দেন। এছাড়া হানিফকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। হানিফ মিয়া নগরীর দর্শনা এলাকার ভাঙ্গা ব্রিজ সংলগ্ন ডাঙ্গির পার গ্রামের বাসিন্দা।

গত ১৩ আগস্ট সকাল সাড়ে সাতটার দিকে জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়ক থেকে একটি দামি মোবাইল ফোন কুড়িয়ে পান হানিফ মিয়া। পরে মোবাইলটি লক থাকায় কোনোভাবেই এর মালিকের সন্ধান করা সম্ভব হয়নি। কোনো নম্বর থেকে ফোন না আসায় হানিফ মিয়া বিষয়টি এলাকায় গিয়ে কারমাইকেল কলেজের দর্শন বিভাগের মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী আব্দুল আউয়ালকে জানান।

আব্দুল আউয়ালও লক খুলতে না পেরে মোবাইলের মেমোরি কার্ড খুলে ছবি ও ছবির সাথে আইডি কার্ড দেখে নিশ্চিত হন, মোবাইলটি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কোনো কর্মকর্তার। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে মোবাইল ফেরত দিতে গিয়ে তিনি জানতে পারেন, মোবাইলের প্রকৃত মালিক জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত এনডিসি মাহমুদুল হাসান।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, সততার মূল্য কোনো টাকা বা উপহার দিয়ে পরিশোধ করার সাধ্য কারও নেই। তবে অটোচালক হানিফ মিয়া সততার যে দৃষ্টান্ত দেখিয়েছেন, তা সমাজের মানুষের কাছে অনুকরণীয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর