,

কাউনিয়ায় পুলিশের জালে ইয়াবাসহ মাদ্রাসা শিক্ষক আটক

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়ায় পুলিশের জালে এবার ইয়াবাসহ ধরা পড়ল জাকির হোসেন সরকার ওরফে বুলেট (৪১) নামে এক মাদ্রসা শিক্ষক । গত শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিশ্বনাথ গ্রামে নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটক জাকির হোসেন বুলেট টেপামধুপুর আউয়ালিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ইংরেজি প্রভাষক এবং মৃত আব্দুর জব্বারের ও নিলমা খরিদা সদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগমের ছেলে।

কাউনিয়া থানার এসআই আতিকুর রহমান জানান, ওই মাদ্রাসা শিক্ষক নিজ বাড়ীতে মাদক সেবীদের নিয়ে মাদকদ্রব্য সেবন করছে। এমন তথ্যের ভিত্তিতে ওসি আজিজুল ইসলাম স্যার ও সঙ্গি ফোর্স অভিযান চালিয়ে বিশ্বনাথ গ্রামে নিজ বাড়ীতে তাকে আটক করে। এসময় তাঁর কাছ থেকে দুই পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরামঞ্জাম উদ্ধার করা হয়।

এসআই আতিকুর রহমান বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসা শিক্ষক নিজেই মাদক দ্রব্য সেবন করত। অন্যদের মাদক সেবনে উৎসাহিত ও সেবনে সহযোগিতা করত।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম বলেন, আটক ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রবিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।

এদিকে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর টেপামধুপুর আউয়ালিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবীর বলেন, তিনি এই মাত্র জানতে পারলেন। মাদ্রাসার প্রধানের সঙ্গে কথা বলে ওই শিক্ষককে সাময়ীক বরখাস্ত সহ তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর