,

রংপুর সিটিতে তিন কোটি টাকা ব্যয়ে কাচাঁ রাস্তা পাকা করণ এবং লিংক রাস্তা উন্নয়ন কাজ শুরু

news-image

রংপুর ব্যুরো : রংপুর সিটি কর্পোরেশনের জ্বলাবদ্ধাতা নিরসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে, নগরীর তিনটি ওয়ার্ডে তিনটি কাচাঁ রাস্তা পাকা করণ এবং লিংক রাস্তা উন্নয়ন কাজ শুরু হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং রংপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে, আজ রোববার দুপুরে নগরীর ৯নং ওয়ার্ডের হারাগাছ রোডস্থ বাইলেন রইছিয়া হাফেজিয়া মাদ্রাসা থেকে আমিনুলের গোডাউন পর্যন্ত কাচাঁ রাস্তা করণ ও লিংক রাস্তা এক কিলোমিটার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ফিতা ও কোদাল দিয়ে মাটি কেটে উক্ত কাচাঁ রাস্তা পাকা করণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ এসমাইল হোসেন।এছাড়াও নগরীর ৮নং ওয়ার্ডের আরাজি গুলাল বুদাই শহীদার দোকানীর কবরস্থান থেকে আফিকুল এর বাড়ী হয়ে বুদাই জামে মসজিদ পর্যন্ত প্রায় ১২শ’২৫মিটার এবং ৭নং ওয়ার্ডের ময়নাকুঠির বাজার জামে মসজিদ থেকে কাইয়ারটারী সাজুর বাড়ী হয়ে আব্দুল মান্নানের বাড়ী পর্যন্ত ১৩শ’ ৩৫মিটার কাচাঁ রাস্তা পাকা করণ কাজ শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী আজম আলী, সহকারী প্রকৌশলী আসাদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম দেওয়ানী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মাহাফুজার রহমান মাফু ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মামুনার রশিদ, ঠিকাদার খায়রুল কবীর রানা, মোঃ জয়নুল ইসলাম বাবু, আসিক ও মাজেদুল ইসলাম মাজেদ, স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ, আজাদ, সামসুল হক, আবু, হাবিবুর রহমান, আব্দুল কাফি ও ফরিদ হোসেন। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মোঃ হামিদুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর