,

ফেল করানোর ভয় দেখিয়ে ধ’র্ষণ, স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীতে ফেল করানোর ভয় দেখিয়ে ছাত্রীকে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে চিকিৎসার কথা বলে পটুয়াখালী নিয়ে গর্ভপাত করান ওই শিক্ষক। এই ঘটনায় ছাত্রীর দাদা মামলায় গ্রেফতার হয়েছেন শিক্ষক।

জানা যায়, কাঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলাম ২০১৫ সালের ২২ জুলাই ঐ বিদ্যালয়ে যোগদান করেন। বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে গত ডিসেম্বর মাস থেকে কয়েক দফা ধর্ষণ করেন জহিরুল ইসলাম। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি ওই ছাত্রী শিক্ষক জহিরুল ইসলামকে জানালে তিনি পেটে টিউমার হয়েছে বলে তাকে চিকিৎসার জন্য পটুয়াখালী নিয়ে গর্ভপাত করান।

এ ঘটনা জানাজানি হলে জহিরুল ইসলামকে গ্রেফতার ও বিচারের দাবিতে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধন করে। পরে গত ১ জুলাই ঐ ছাত্রীর দাদা বাদী হয়ে আমতলী থানায় জহিরুল ইসলামকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকাল ১০টার দিকে পুলিশ শিক্ষককে গ্রেফতার করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর