,

জাতীয় শোক দিবসে এতিমদের সাথে খাবার খেলেন রংপুরের ডিআইজি ও পুলিশ সুপার

news-image

রংপুর ব্যুরো : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রংপুর নগরীর ২১ নং ওয়ার্ডের নিউ আর্দশপাড়া দারুল উলুম নুরানী হাফিজিয়া মাদরাসা এবং এতিমখানায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মাদরাসার হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু সুফিয়ান,রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান, এসময় রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, জেলা পুলিশের ডিআই-১ শরিফুল আলম, মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ, স্থানীয় ২১নং ওয়ার্ড কাউন্সিলর ও মাদরাসার সভাপতি মাহবুবার রহমান মঞ্জু, মাদরাসার পরিচালক মাও: আবু তাহের প্রমুখ।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে ডিআইজি ও পুলিশ সুপারসহ পুলিশ কর্মকর্তারা হাফিজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর এতিম শিশু শিক্ষার্থীদের সাথে মাদরাসার মেঝেতে বসে দুপুরের খাবার খেয়েছেন। পরে তারা শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ, মেট্রোপলিন পুলিশ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতারা, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর