রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতীয় শোক দিবস পালিত

news-image

রংপুর ব্যুরো : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যায় জড়িতদের পুনর্বাসনকারীদের বিচার দাবির আওয়াজ তুলে রংপুরে বিন¤্র শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস।

আজ বৃহস্পতিবার সকাল দশটার পর থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার আর ভালোবাসার ¯্রােত মিশে যায় জিলা স্কুল মোড়ে।

পীরগাছা উপজেলা পরিষদ চত্বরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি এমপি ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও রংপুর জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুর বিভাগীয় কমিশনার একেএম তরিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আবু সুফিয়ান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা প্রশাসক মো. আসিব আহসানসহ রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববিসহ জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, জয়বাংলা সাংস্কৃতিক জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা শোক র‌্যালীর শেষে শ্রদ্ধা নিবেদন করেন। পরে রংপুর টাউন হলে জেলা ও বিভাগীয় প্রশাসন এবং রংপুর সিটি করপোরেশন মিলনায়তনে সিটির আয়োজনে আলোচনা সভা ও শিশুদের বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এদিকে সকাল থেকেই বঙ্গবন্ধুর ম্যুরালে বিভিন্ন সরকারি, আধা-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধার ফুলে ভরে যায়। এছাড়াও রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে জাতির জনক শেখ মুজিবুর রহমানসহ তারঁ পরিবারের সদস্যদের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনিমিতে উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শোক র‌্যালী, আলোচনা সভা, শিশু-কিশোর প্রবন্ধ লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কাঙালী ভোজসহ মিলাদ মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে রয়েছে বিশেষ প্রার্থনার আয়োজন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

প্রশ্নফাঁসের দাবি গুজব বলে জানালেন শিক্ষামন্ত্রী