,

ঘনিয়ে আসছে ঈদ, রংপুরে বাড়ছে ডেঙ্গু রোগী

news-image

রংপুর ব্যুরো : ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ডেঙ্গুর প্রকট। প্রতিদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ঈদের একদিন আগেও ডেঙ্গু আতংকে রয়েছেন সবাই।

এ অবস্থায় গত ২৪ ঘণ্টায় রমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৪ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি আছেন ১১১ জন।
শনিবার সকালে এ তথ্য জানান রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম শাহাদুজ্জামান।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২৪ জন। চিকিৎসা নিয়ে চলে গেছেন ১৩ জন। তবে বর্তমানে ১১১ জন ডেঙ্গু রোগীর মধ্যে ২ জন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি আছেন।

এ কে এম শাহাদুজ্জামান আরও বলেন, ১৯ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ২৮০ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬৯ জন। এরমধ্যে গত মঙ্গলবার এ রোগে আক্রান্ত হয়ে রিয়ানা আকতার নামে তিন বছরের এক শিশু মারা গেছে।এদিকে ঈদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভর্তি সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ করেন তিনি। এজন্য প্রাথমিক প্রস্তুুতিও রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। একইসঙ্গে নগরীর বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে তিন শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদানও প্রস্তুুত হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর