,

প্রেমিকা হিসাবে প্রেমিকের প্রতি যে দায়িত্বগুলো পালন করা ভালো

RAJ_7480 (1)বিনোদন প্রতিবেদক : যেকোন সম্পর্কেই দায়িত্ব অনেক বিশাল একটি ব্যপার। তবে সব সম্পর্কে দায়িত্ব থাকলেও প্রেমের সম্পর্কে কিছু কিছু দায়িত্ব থাকে খুব ভিন্ন ও আনন্দদায়ক। কারণ সম্পর্ক ভালো থাকলে দায়িত্বগুলোও পালন করতে ভালো লাগে। তাছাড়া নারীরা বরাবরই খুব যত্নশীল হয়ে থাকেন যেকোন ব্যাপারে। আর তা যদি হয়ে প্রেমের সম্পর্ক, সেক্ষেত্রে নারীরা প্রেমিককে খুশি রাখার জন্য কতো কিছুই না করে থাকেন। তাই চলুন জেনে নেয়া যাক এমন কিছু দায়িত্বের কথা যা সম্পর্ককে রাখে ভালোবাসাময় ও গতিশীল।

সেবিকা হয়ে যান
যখন সঙ্গী খুব অসুস্থ থাকেন তখন নিজেকে সেবিকা বানিয়ে ফেলুন। যদি অসুস্থতার মুহূর্তে সঙ্গীর সাথেই থাকেন তাহলে তার যত্ন নিন, খাইয়ে দিন, সবকিছুর প্রতি খেয়াল রাখুন। আর যদি সঙ্গীর সাথে সময় নাই দিতে পারেন কোন কারণে তাহলে ফোন তো আছেই। কিছুক্ষণ পর পর ওষুধ খাওয়া, কেমন আছেন কিংবা শরীর কেমন তা জেনে নিন। কী করলে, কীভাবে থাকলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন তার পরামর্শ দিন।

সঙ্গীকে উৎসাহ দিন
সঙ্গী কাজের ক্ষেত্রে যে ব্যপারে খুব আগ্রহী সেই বিষয়ে তাকে উৎসাহ প্রদান করুন। তার নিজের স্বপ্নের কাছে যেন কখনো হার না মানে, সেই বিষয়ে তাকে উৎসাহী করে তুলুন। যদি সঙ্গী খুব ব্যস্ত হয়ে থাকেন তাকে সবসময় আশ্বাস দিন আপনি তার পাশে আছেন যেকোন সময় ও সমস্যায়।

সঙ্গীকে আনন্দিত রাখুন
সম্পর্ক ভালো রাখার জন্য আনন্দের অবশ্যই প্রয়োজনে আছে। এমন কিছু করুন যেন আপনার সঙ্গী খুশি হয়ে যান। মজার কোন সারপ্রাইজ দিতে পারেন, এডভেঞ্চারাস কিছু করুন যা দারুণ উপভোগময়। সঙ্গীর পছন্দের কোন উপহার দিতে পারেন কিংবা পছন্দের খাবারও রান্না করতে পারেন ।

সে আপনার অনেক আপন তা বুঝিয়ে দিন
যদি সম্পর্ক খুব ভালো থাকে সেখানে তো কোন কিছু বোঝানোর প্রয়োজন পড়ে না। তবে সঙ্গী যদি কোন কারণে না বুঝে থাকেন আপনি তাকে কতটা ভালোবাসেন তাহলে অবশ্যই তাকে আপনার ভালোবাসার পরিমাণটা বুঝিয়ে দিন। সঙ্গীর যখন আপনাকে প্রয়োজন তখন তাকে সময় দিন, সুখে-দুঃখে পাশে থাকুন। তাহলে সঙ্গী এমনিতেই বুঝে যাবেন আপনি তাকে কতটা ভালোবাসেন।

তাকে মেনে নিন সে যেমন
কোন মানুষই কিন্তু সবদিক দিয়ে সমান হয় না। কম-বেশি, ভাল-খারাপ অনেক কিছু মিলিয়েই মানুষ। তাই আপনার ভালোবাসার মানুষটি যেমনই হোক না কেন তাকে সেভাবেই মেনে নিন। তার মধ্যে কোন কিছুর অভাব থাকলে তা মনে না করে বরং ভালো দিকগুলো নিয়ে ভাবুন।

সবসময় বন্ধুর মতো পাশে থাকুন
প্রতিটি সম্পর্কেই একে অপরের ভালো বন্ধু হওয়া প্রয়োজন। যেই সম্পর্কে বন্ধুত্বটা বেশি ভালো থাক সেই সম্পর্ক স্থায়ীও হয় অনেক বেশি। তাই প্রেমের সম্পর্ককে দাম্পত্যে পরিণত করতে হলে অবশ্যই ভালো বন্ধু হিসেবে নিজেকে জাহির করা প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ