,

মেঘনায় বিলীন ৩শ’ বছরের পুরনো মসজিদ

news-image

বরিশালের হিজলা-মেহেন্দিগঞ্জে রাক্ষুসে মেঘনা নদীর গ্রাসে হারিয়ে গেছে তিনশ’ বছরের পুরনো ঐতিহ্যবাহী আলীগঞ্জ বাজার জামে মসজিদ। সোমবার (৫ আগস্ট) আকস্মিক ভাঙ্গনে আলীগঞ্জ মসজিদ নদীগর্ভে বিলীন হওয়ার সাথে সাথে ভাঙন তীব্র হওয়ায় ঝুঁকিতে রয়েছে বহু প্রতিষ্ঠান।

নদী ভাঙনে দিশেহারা স্থানীয়রা জানান, নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি, বাড়ি-ঘর, বাগানসহ সব কিছু। গত কয়েক দিনে মেঘনার ভাঙন তীব্র হওয়ায় মেহেন্দিগঞ্জ এবং হিজলার সিমান্তবর্তী আলীগঞ্জ এলাকার মানুষের দিন কাটে আতংকে। ওই এলাকায় বিরাজ করছে হাহাকার।

ভাঙন ঝুঁকিতে পড়েছে আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীগঞ্জ বাজার, আশীঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিজলা পি.এন মাধ্যমিক বিদ্যালয়, বাথুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোগলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন ভূমি অফিসসহ শতশত বছরের পুরনো ঐতিহ্যবাহী স্থাপনা ও ঘরবাড়ি।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, মেহেন্দিগঞ্জের উলানিয়ায় মেঘনা নদীর তীর সংরক্ষণে ১৯০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এই প্রকল্প রিভাইস করে আলীগঞ্জের ১ হাজার ৬ মিটার নদীর তীর সংরক্ষন অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ৪ আগস্ট এক সভায় আলীগঞ্জে নদীর তীর সংরক্ষন প্রকল্প অনুমোদন হয়েছে। শিগগিরই চূড়ান্ত অনুমোদন হলে আলীগঞ্জে নদীর তীর সংরক্ষণের কাজ শুরু হবে।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান