সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিন্নির মা বললেন, আমার মেয়েকে ট্যাবলেট খাইয়ে জবানবন্দি নেওয়া হয়

news-image

বরগুনা প্রতিনিধি : নির্যাতন ও ভয়ে মিন্নি আদালতে পুলিশের লিখে দেওয়া জবানবন্দি দিয়েছে বলে দাবি করেছেন তার মা মিলি আক্তার। তিনি বলেন, ‘আমার মেয়েকে ট্যাবলেট মেশানো পানি খাইয়ে জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে।

রিমান্ডের নামে আটকে রেখে রাতভর পুলিশের লিখে দেওয়া জবানবন্দি মুখস্থ করানো হয় তাকে। সেই জবানবন্দি না দিলে মা-বাবাকে আটক করে নির্যাতন করা হবে বলেও হুমকি দেয় রিতা নামের একজন এএসআই। পুলিশি নির্যাতন ও ভয়ে আমার মেয়ে আদালতে পুলিশের লিখে দেওয়া জবানবন্দি প্রদান করেছে।’

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় বরগুনা পৌর শহরের নয়াকাটা মাইঠা এলাকার বাসভবনে এসব কথা বলেন রিফাত শরীফ হত্যা মামলার আসামি আয়শা সিদ্দিকা মিন্নির মা।

তিনি বলেন, ‘আমার মেয়েকে আসামি শনাক্ত করার কথা বলে বরগুনার পুলিশ লাইন্সের একটি কক্ষে নিয়ে আটকে রেখে ১০-১২ ঘণ্টা মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। রবিবার (৪ আগস্ট) আমরা মিন্নির সঙ্গে জেলা কারাগারে দেখা করতে গেলে আমাদের কাছে সেই নির্যাতনের বর্ণনা দেয় মিন্নি।’

মিন্নির স্বীকারোক্তির বিষয়ে তার মা বলেছেন, ‘আমার মেয়েকে তিনদিন পুলিশ না খাইয়ে রেখেছে। একটু পানি খেতে চাইলেও তাকে দেওয়া হয়নি। বাড়ির কথা বলে একপর্যায়ে ট্যাবলেট মিশিয়ে তাকে পানি খেতে দেওয়া হয়। পুলিশের লেখা জবানবন্দি মুখস্থ করানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখে। বারবার অজ্ঞান হয়ে পড়ে গেলেও পুলিশের মন গলেনি।’

তিনি আরও বলেন, ‘পুলিশ আমার মেয়েকে বলতে বলে, তুমি আদালতে বলবা, আমার স্বামী তো ভালো না, তাই হালকা পাতলা মাইর দেওয়ার কথা বলেছি। তাহলে তোমার শাস্তি কম হবে। পুলিশের শিখিয়ে দেওয়া কথা অনুযায়ী মিন্নি আদালতে এরকম স্বীকারোক্তি প্রদান করে।’

রিফাত ও রিশান ফরাজীকে দিয়েও পুলিশ মিন্নির জড়িত থাকার বিষয়টি জোর করে স্বীকার করিয়েছে বলেও দাবি করেছেন মিন্নির মা মিলি আক্তার। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমার মেয়ে জবানবন্দি দিতে অস্বীকৃতি জানালে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে নয়ন বন্ডের মতো গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। রিফাত ফরাজী ও রিশান ফরাজীকে আমার মেয়ের সামনে এনে বলতে বলে—বল, তোদের সঙ্গে মিন্নিও জড়িত ছিল। প্রথমদিকে না বললেও পুলিশের চাপে ও শারীরিক নির্যাতনের একপর্যায়ে তারা তা বলতে বাধ্য হয় এবং মিন্নি এই ঘটনায় জড়িত ছিল বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।’

পরিবারের পেছনে পুলিশ লেগে আছে বলেও অভিযোগ করেছেন মিলি আক্তার। তিনি বলেন, ‘যেখানেই যাই, সেখানেই পুলিশ সদস্যরা আমাদের পিছু পিছু যায়। এছাড়াও বিভিন্ন সময় নানা অজুহাতে আমাদের বাসায় এসে মিন্নির বাবার খোঁজ করে। মিন্নির বাবা কয়েকদিন আগে তালতলি গিয়েছিল, সেখানে গিয়েও তাকে খোঁজ করা হয়।’

মিন্নির মায়ের দাবি, রবিবার তারা মিন্নির সঙ্গে দেখা করার সময় জেলখানা পরিদর্শনে গিয়েছিলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এ সময় নির্যাতনের ব্যাপারে জেলা প্রশাসককে জানিয়েছে মিন্নি।

তবে মিন্নির সঙ্গে সাক্ষাতের কথা অস্বীকার করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বন্দিদের খোঁজ-খবর নিতে কারাগারে গিয়েছিলাম। কিন্তু আলাদা করে মিন্নির সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। আমার কাছে সে কোনও ধরনের শারীরিক কিংবা মানসিক নির্যাতনের কথাও জানায়নি। সব আসামি সেখানে উপস্থিত ছিল, আমি সবার সঙ্গে কথা বলেছি।’

উল্লেখ্য, ২৬ জুন সকালে প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাতকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-এ বাংলা মেডিক্যালে নেওয়ার পর তিনি মারা যান। এই ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা করেন।

রিফাত হত্যা মামলায় এখন পর্যন্ত মিন্নিসহ ১৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। মামলার এজাহারভুক্ত ১২ আসামির মধ্যে এখনও চার জন গ্রেফতার হয়নি। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক