রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরীকে বেড়াতে নিয়ে বন্ধুদের হাতে তুলে দিল প্রেমিক

news-image

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে গণধ’র্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৫)। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কুটিরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিক সিরাজুল ইসলাম, তার দুই বন্ধু সাইদুল ও ফারুককে আসামি করে ফুলবাড়িয়া থানায় ধ’র্ষণ মামলা করেছে ওই কিশোরী।

পুলিশ জানায়, উপজেলার কৈয়ারচালা গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম। সে ফুলবাড়িয়া-ঢাকা বাস সার্ভিস আলম এশিয়া পরিবহনের চালকের সহকারী হিসেবে কাজ করে। তিন মাস আগে সিরাজুল ইসলামের সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে ওই কিশোরীর।

শনিবার বিকেলে তাকে বেড়ানোর কথা বলে উপজেলার কুটিরা গ্রামে নিয়ে যায় প্রেমিক সিরাজুল। সেখানে একটি নির্জন জায়গায় নিয়ে তাকে ধ’র্ষণ করে। পরে তার দুই বন্ধু সাইদুল ও ফারুকের হাতে তুলে দেয়। ফারুক ও সাইদুল মেয়েটিকে একটি আখক্ষেতে নিয়ে পা’লাক্রমে ধ’র্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেললে সিরাজুল ও তার বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায়। ঘণ্টাখানেক পর কিশোরীর জ্ঞান ফিরে আসলে সেখান থেকে এসে বিষয়টি স্থানীয়দের জানায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মেয়েটিকে উ’দ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, এ ঘটনায় কিশোরী বাদী হয়ে থানায় একটি ধ’র্ষণ মামলা করেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ

কার্যাদেশের দুবছরেও শুরু হয়নি বেবিচকের ৯ ভবনের কাজ

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

সচিবালয় থেকে হেঁটে ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জন্মের ২১ দিন পর চলে যান মা, বাবা পিটুনিতে নিহত

বেনজীরের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ১৩ মে

ক্রিকেটের পর রাজনীতিতেই থাকতে চান সাকিব, পছন্দে একমাত্র আওয়ামী লীগ

নজরদারি এড়িয়ে নির্ভুল হামলা—হিজবুল্লাহর নতুন ড্রোন কৌশল

‎‎হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট, ‎১২৯ জনকে অব্যাহতির আবেদন

মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু