,

মলম ও অজ্ঞান পার্টি থেকে রক্ষাসহ চাঁদাবাজি বন্ধে রংপুরে মটর শ্রমিকদের জরুরী সভা

news-image

রংপুর ব্যুরো : মলম ও অজ্ঞান পার্টি থেকে রক্ষাসহ চাঁদাবাজি বন্ধে রংপুরে মটর শ্রমিকদের জরুরী সভা গতকাল সোমবার দুপুরে মটর শ্রমিক ইউনিয়নে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল। বিভিন্ন বিষয় নিয়ে শ্রমিক নেতাদের সাথে খোলামেলা কথা বলেন রংপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ। তিনি বলেন, মহাসড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে হবে।

মধ্যস্বত্তভোগীরা স্লিপ দিয়ে বিভিন্ন পয়েন্টে গাড়ি থেকে চাঁদা নিচ্ছে। এগুলো প্রশাসনকে বলেও বন্ধ করা সম্ভব হচ্ছে না। তবে শ্রমিকরা দুঃস্থদের জন্য নিয়মমাফিক চাঁদা তুললেও বাধা দিচ্ছে মালিক সমিতি। দেশের কোথাও মটর মালিক সমিতির শাখা অফিস না থাকলেও পাগলাপীরে শাখা অফিস হওয়ায় উত্তেজনা বিরাজ করছে। এটা আমাদের কাম্য নয়। বিষয়গুলো একপেশী ভাবে না দেখে দুপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

এছাড়াও টার্মিনালে মলম ও অজ্ঞান পার্টির দৌড়াত্ব কমাতে মাইকিংসহ শ্রমিক নেতাদের সজাগ থাকার আহ্বান জানানো হয়। সভায় রংপুর মটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন রাজা, সহ সভাপতি তমিজ উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক রোনাছুজ্জামান মিন্টু, সড়ক সম্পাদক আব্দুল মালেক, আব্দুল মোতালেবসহ শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর