শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

hajj 5হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধি করেছে সরকার। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত হজযাত্রীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী নিবন্ধনের শেষ দিন ছিল ৫ ফেব্রুয়ারি। বিএনপি জোটের অবরোধ-হরতালের কারণে হজযাত্রীরা সময় মতো নিবন্ধন করতে না পারায় সময় বাড়ানো হয় বলে জানান ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

নিবন্ধনের সময় বাড়লেও এর আগে হজযাত্রীর কোটা পূরণ হলে বর্ধিত মেয়াদ কার্যকর হবে না বলে জানিয়েছেন ধর্মসচিব। সৌদি সরকারের ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনার কারণে এবার আগে থেকেই হজের টাকা জমা নেওয়া হচ্ছে।

গত বছরের ৮ ডিসেম্বর হজ প্যাকেজ-২০১৫ অনুমোদন দেয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ৩৩১ টাকা দিয়ে নিবন্ধন করা যাবে। প্যাকেজের বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা খরচ ধরা হয়। আর সাশ্রয়ী প্যাকেজ-২ এর মাধ্যমে খরচ পড়বে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ জিলহ্জ) মুসলমানদের প্রধান সম্মিলন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজে যেতে পারবেন।

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি