সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে মতবিনিময় সভা

news-image

লিটন হোসেন লিমন,নাটোর : স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে নাটোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত আটটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ের ভূমি কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী।

সভায় ভূমি সচিব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী বলেন, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিক উন্নয়ন পরিকল্পনার পথপরিক্রমায় বাংলাদেশ ২০৪১ সালে পৌঁছে যাবে উন্নত দেশের কাতারে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগন এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত সরকারী কর্মচারীদের দায়িত্ব-সকল সময়ে জনগনের সেবা করা, জনসেবার জন্যে তাদের অফিসের দরজা খোলা রাখা। সেবা প্রার্থীদের দূর্ভোগ লাঘবে টিসিভি অর্থাৎ সময়, ব্যয় ও পরিদর্শন নীতিকে অনুসরণ করতে হবে। কারন জনগনের প্রদত্ত ট্যাক্সের টাকায় সরকারী কর্মচারীদের বেতন হয়। আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করে দূর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

ভূমি সচিব জনগনের জন্যে ভূমি মন্ত্রণালয়ের সর্বাধিক সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে বলেন, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার কার্যকরি সকল পদক্ষেপ গ্রহন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ভূমি জরিপের কাজ শেষ করা হবে। মন্ত্রণালয়ের জনবল সংকট নিরসনে নিয়োগ বিধি সম্পন্ন করে বর্তমানে ভেটিং এর কাজ চলছে। উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অবকাঠামো উন্নয়ন, দক্ষতার উন্নয়নে বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম চালু, জবাবদিহিতা ও জনসেবার জন্যে হটলাইন চালু ইত্যাদি পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে। মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহীর বিভাগীয় কমিশনার মোঃ নূর-উর-রহমান বলেন, শতভাগ দূর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সব ধরনের প্রশাসনিক উদ্যোগ গ্রহন করা হবে।

সভাপতির বক্তব্যে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, জেলার সাড়ে আট লাখ জমির খতিয়ানের মধ্যে আট লাখ খতিয়ান ইতোমধ্যে অনলাইনে গেছে। শতভাগ কাজ শেষ হলে বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কোন ব্যক্তি যে কোন সময়ে তাঁর জমির বিবরণ ঘরে বসেই পেয়ে যাবেন। সভায় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) মোছাঃ শরীফুন্নেছা, সাতটি উপজেলার নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) সহ জেলার ৫২টি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০