,

হিজড়াদের হা’মলায় দুই পুলিশ আ’হত

news-image

সিলেট প্রতিনিধি-সিলেট নগরীতে হিজড়াদের হা’মলায় আ’হত হয়েছেন ট্রাফিক পুলিশের দুই কনস্টেবল। শনিবার বিকাল পৌনে ৪টার দিকে নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের সামনের হাওয়াপাড়ার প্রবেশ মুখে এ ঘ’টনা ঘটে। আহত দুই পুলিশ কনস্টেবল হলেন মারুফ (২৩) ও কাজল (২৭)।

এদের মধ্যে মারুফের অবস্থা গু’রুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাজলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জিন্দাবাজারের দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট জয়ন্তচন্দ্র দাস।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল আনুমানিক পৌনে ৪টার দিকে জিন্দাবাজার থেকে চৌহাট্টা সড়কে ব্যাপক যানজট ছিলে। এ যানজটের মধ্যেও চৌহাট্টার দিক থেকে উল্টোপথে আসছিল একটি সিএনজি। তখন এগিয়ে যান একজন ট্রাফিক সদস্য। সিটি সেন্টারের সামনে আসার পর সিএনজি আটকিয়ে হাওয়াপাড়া সড়কে ঢোকার কথা বলেন ট্রাফিক কনস্টেবল মারুফ। তখন সিএনজির ভেতরে থাকা দুইজন হিজড়া চ’ড়াও হন মারুফের উপর।

এক পর্যায় গাড়ি থেকে নেমে দুই হিজড়া মিলে তাকে কি’ল ঘু’সি মা’রতে থাকেন। এসময় এগিয়ে আসেন অপর কনস্টেবল কাজল। তিনি এসে দুই হিজড়াকে থামাতে চাইলে তাকেও মা’রধর করেন দুই হিজড়া। তারা সড়কের পাশে সংস্কার কাজে ব্যবহারের জন্য রাখা ছোট একটি বাঁশ দিয়েও দুই ট্রাফিক কনস্টেবল মা’রতে থাকেন। পরে জনগণ এগিয়ে এলে হিজড়ারা পালিয়ে যায়। এ ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান ট্রাফিক সার্জেন্ট জয়ন্তচন্দ্র দাস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর