,

রংপুরে বাড়ছে ডেঙ্গু রোগী সংখ্যা: হাসপাতালে ভর্তি- ৯২

news-image

রংপুর ব্যুরো : রংপুরে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীরা। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২১ ভর্তি হয়েছে। এনিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৯২জনে দাড়িয়েছে। এদের হাসপাতালের মেডিসিন বিভাগের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে রোগীদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে ডেঙ্গু জ্বর শনাক্ত করাসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে পারছেন না। চিকিৎসকরাও বিকেলের পর রোগীদের খোঁজখবর নিচ্ছেন না। নার্স এবং ইন্টার্ন চিকিৎসকরা ছাড়া আর কাউকে সন্ধ্যার পর থেকে পাওয়া যায় না।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই থেকে আজ ৩ আগষ্ট শনিবার সকাল পর্যন্ত ১৭ জন শিশু ও মহিলাসহ মোট ১১২ জন ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ২০ জন রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকিদের বিশেষ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আক্রান্তদের সবার বাড়ি রংপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও দিনাজপুর জেলায়। আক্রান্তদের মধ্যে ৫ জন ছাড়া বাকি সবাই ঢাকা থেকে ডেঙ্গু জ্বর নিয়ে বাড়ি ফেরার পর হাসপাতালে ভর্তি রয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের পাঁচটি ওয়ার্ডে জ্বরে আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে জায়গা সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে পেয়িং ওয়ার্ড খালি করে সেখানেও ডেঙ্গু রোগীদের রাখা হয়েছে।রোগীর স্বজনরা জানান, ঢাকায় থাকা অবস্থায় তাদের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত করা হয়। পরে কিছুটা সুস্থ হওয়ার পর রংপুর মেডিকেলে নিয়ে আসা হয়। মেডিকেলে ভর্তি রোগীদের বেশির ভাগই বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক কোচিং এ পড়ুয়া শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ী রয়েছেন।

এব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার দেবেন্দ্র নাথ সরকার জানান, রোগীদের বিশেষ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ডেঙ্গু শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে রোগীর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা থাকায় পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ