,

নাটোরে ডেঙ্গেুর মোকাবেলায় ২দিন ব্যাপী রক্তের গ্রুপ নির্নয় শুরু

news-image

লিটন হোসেন লিমন,নাটোর : ঈদ উত্তর সম্ভাব্য ডেঙ্গুর প্রভাব মোকাবেলায় নাটোরে শুরু হয়েছে ২দিন ব্যাপী বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয় ও রেজিষ্ট্রেশন কার্যক্রম। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার সকালে শংকর গোবিন্দ চৌধুরি স্টেডিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল। শুক্রবার এবং শনিবার প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত। যে কোন ব্যক্তি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় এবং রেজিষ্ট্রেশন করতে পারবে। প্রথম দিনেই ব্যাপক সাড়া পড়েছে জেলা ক্রীড়া সংস্থার এই কার্যক্রমে। খেলোয়ারদের পাশাপাশি যে কোন ব্যক্তি এই কার্যক্রমে অংশ গ্রহন করতে পারছে। এবিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আল মুকুল বলেন, বর্তমানে ডেঙ্গু রোগিদের রক্তের প্রয়োজন হচ্ছে।

এই প্রয়োজনীয় চাহিদা মেটাতে খুব সহজেই মানুষ যেন রক্ত সংগ্রহ করতে পারে তার জন্য আমাদের এই উদ্যোগ। তিনি আরও বলেন, বিভিন্ন অসুস্থ ব্যক্তিদের জন্য জরুরী ভাবে রক্তের প্রয়োজন হয়। অনেক সময় রোগির স্বজনদের রক্তের জন্য ঘুরাঘুরি করতে হয়। হয়রানি মুক্ত থেকে মানুষ যাতে রক্ত সংগ্রহ করতে পারে সেজন্য আমরা রক্তের গ্রুপ নির্নয়ের পাশাপাশি নাম, ঠিকানা, মোবাইল নম্বর সংগ্রহ করে রাখছি। যে কোন সময় যাতে প্রয়োজনীয় চাহিদা মেটানো যায়।

এদিকে শুকবার সকাল থেকে নাটোর সদর হাসপাতালে নতুন কোন ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।বর্তমানে এখানে নারী-শিশু সহ ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ