,

ঠাকুরগাঁও সড়তে নিহতের সংখ্যা বেড়ে ১০

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দশজনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত ও ২১ জন আহত হন।

নিহতরা হলেন- জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ব্যাংরোল গ্রামের মোস্তফা (৪২), তার স্ত্রী মনসুরা বেগম (৩৫), একই উপজেলার সনগাঁও গ্রামের আব্দুর রহমান (৪০), লাহিড়ী হাটের সরস্বতী সাহা (৫০), মধ্য বালিয়াডাঙ্গী মিস্ত্রিপাড়া গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), টাকাহারা গ্রামের আবু সাঈদের স্ত্রী কামরুনেচ্ছা (৫০), সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মজিদ (৪২), সদর উপজেলার আখানগর ইউনিয়নের মহেষপুর কালিবাড়ী গ্রামের ক্ষিতিশ বর্মণ (৪০), বীরগঞ্জের মঙ্গলী রানী (৬৩) ও জবা রানী (৩৫) ।

আহতদের মধ্যে ১৮ জনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা জানিয়েছেন।

জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, নিহতদের পরিচয় সনাক্ত করে দাফন সম্পন্ন করার জন্য প্রত্যেকে পরিবারকে দশ হাজার টাকা করে দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া আহতদের চিকিৎসার জন্যও সহায়তা করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর