,

নারীরা যে ৬ টি বিষয় নিয়ে কথা বলতে ও শুনতে একদমই পছন্দ করেন না

girl modelনারীরা বরাবরই কথা বলার জন্য বিখ্যাত। তারা পুরুষের তুলনায় কথা বলতে বেশি ভালোবাসেন এবং অবশ্যই এটি খুব ভালো বিষয়। তবে নারীরা কথা শুনতে ভালোবাসেন কি? মনে হয় না। বরং এমন কিছু কথা আছে যেগুলো তারা বলতে যেমন অপছন্দ করেন, তেমনি শুনতেও। এসব প্রসঙ্গে কথা যেই-ই বলুক না কেন, নারীরা মহা বিরক্ত হয়ে পড়েন। চলুন জেনে নিই…
তুমি দেখতে খুব সুন্দর, কিন্তু এখনো সিঙ্গেল কেন?

এমন অনেক মানুষ আছেন যারা অন্যদের নানা রকম কথা বলে বিব্রতকর অবস্থায় ফেলে মজা পান। তাও এই ধরণের প্রশ্ন করে। কোন সুন্দর একটি মেয়ে, তার সম্পর্কে সব কিছু জেনেও হুট করে সবার সামনে জিজ্ঞাসা করে বলসেন, তুমি দেখতে সুন্দর কিন্তু সিঙ্গেল কেন? যে কোন মেয়েরই এই কথা শুনে খুব রেগে যাওয়াটাই স্বাভাবিক।
কখন আমাদের সুসংবাদ দেবে?

সুসংবাদ মানেই হল কবে সন্তান হবে সেই সংবাদ। বিয়ের পর অধিকাংশ নারীই এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন। এবং কেউ এই প্রশ্ন করলে নারীরা খুব বিরক্তও হয়ে থাকেন। তাছাড়া এই ধরণের প্রশ্ন মুরুব্বীরা কেউ করলে নারীরা লজ্জাও পেয়ে থাকেন।
তোমার প্রেমিকের সাথে কবে পরিচয় করিয়ে দেবে?

বন্ধু মহলে বা পরিবারে যদি কোন ভাবে জেনে যায় যে প্রেম করছেন তাহলে তো কথাই নেই। কদিন পর পরই শুধু বলবে যে কবে তার সাথে পরিচয় করিয়ে দেবে? তবে নারীরা খুব সহজে তার প্রেমিকের সাথে কাউকে পরিচয় করাতে চান না। তাই এই ধরণের প্রশ্নগুলো তাদের মারাত্মক রাগিয়ে তোলে।
তুমি নিশ্চয়ই ঠিক মতো কাজ করছো না!

বিশেষ করে অফিসে কর্মজীবী নারীদের এমন ধরণের কথা তো একবার হলেও শুনতে হয়। হয়তো সে কাজ করছে ঠিকমতো কিংবা কাজে কোন ভুল হয়েছে, এর জন্য তো বসের কাছে কতো কথাই শুনতে হয়। তার মধ্যে অন্যতম হল তুমি নিশ্চয়ই কাজ করছো না ঠিক মতো!
তুমি কবে বিয়ে করবে?

অনেকেই বুঝতে চান না যে বিয়ের জন্য ভালো পাত্র পেলেই বিয়ে হবে। কিন্তু কোন কিছু না জেনে না বুঝে বিবাহের উপযুক্ত নারীকে এই প্রশ্ন করে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়া হয়। এবং নারীরা এই কথাটি শুনলে খুব রেগে যান।
তুমি এমন ধরণের জামা পড়েছ কেন?

এই প্রশ্ন বিশেষ করে বাবা-মা, স্বামী কিংবা প্রেমিকই করে থাকেন। নারী হয়তো তার পছন্দমতো একটি জামা পড়েছেন কিন্তু তাতেও সমস্যা থাকে অনেকেরই। কেন এইভাবে সেজেছ? কেন এতো হিল পড়েছ? কেন এই জামা পড়েছ?? ইত্যাদি প্রশ্ন! নারীরা নিজের সাজসজ্জার ব্যাপার কেউ কথা বললেও খুব রেগে যান।

তথ্যঃ lifestyle.yahoo.com, 8 Things Women Hate to Hear

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ