,

রংপুরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের লাশ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর মাহিগঞ্জ শরেআরতল গ্রামে আজ বুধবার সকালে একটি কবরস্থান থেকে আবু শাহাদত মো. দুলা নামে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুলা নগরীর ৩৩নং ওয়ার্ডের মহিন্দা মধ্যপাড়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে ও মহিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মাহিগঞ্জ থানা পুলিশের ওসি আকতারুজ্জামান প্রধান জানান, দুলা মাষ্টার গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। আজ বুধবার সকালে স্থানীয় লোকজন বাড়ির অদূরে একটি কবরস্থানে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ