,

‘বখাটে স্টাইলে’ চুল না কাটার নির্দেশ ওসির

news-image

সিলেট প্রতিনিধি–‘বখাটে স্টাইলে’ চুল না কাটার জন্য সেলুন ব্যবসায়ীদেরকে নির্দেশ দিয়েছেন সিলেটের কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ। শুধু তাই নয়, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। সোমবার বিকেল ৪টায় থানা কার্যালয়ে কানাইঘাট বাজারের সেলুন ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বখাটে স্টাইলে চুল কাটা প্রতিরোধের এক অভিনব উদ্যোগ গ্রহণ করেন তিনি।

এ সময় কানাইঘাটে ছাত্র ও উঠতি বয়সের যুবকদের বখাটে স্টাইলে চুল কাটাসহ দাঁড়ি ও গোঁফ মডেলিংয়ের ওপর নিষেধাজ্ঞা প্রদান করেন। সেই সাথে বখাটে স্টাইলে চুল কাটার ফ্যাস্টুন সেলুন থেকে সরিয়ে ফেলারও নির্দেশ দেন তিনি। এখন থেকে যারা এসব কথা অবজ্ঞা করে বখাটে স্টাইলে চুল-দাঁড়ি কাটবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানান ওসি আহাদ।

তিনি আরো বলেন, বখাটে স্টাইলে চুল কাটার বিষয়ে প্রায় সময়ই ছাত্র ও যুবকদের অভিভাবকরা তার কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন। কারণ, ছাত্র ও যুবকরা বিভিন্ন স্টাইলে চুল কেটে বখাটেদের মতো ঘোরাফেরা করে ইভটিজিংসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। এতে সমাজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, থানার সেকেন্ড অফিসার এস আই স্বপন চন্দ্র সরকার। বৈঠক শেষে কানাইঘাট বাজারের সেলুন ব্যবসায়ী নিশি চন্দ, সুমন চন্দ ও শিমুল চন্দ জানান, ওসি আব্দুল আহাদের কথা তারা গুরুত্ব সহকারে আমলে নিয়েছেন। এখন থেকে তারা কানাইঘাট বাজারে সেলুন সমিতির মাধ্যমে বিয়ষটি সবাইকে অবগত করবেন এবং বখাটে স্টাইলে চুল-দাঁড়ি কাটা থেকে বিরত থাকবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর