,

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- ওমর ফারুক (৩৫) ও আবদুর রহমান (৪৫)।

র‌্যাবের দাবি, নিহত ফারুক ও আবদুর রহমান মাদকবিক্রেতা। ঘটনাস্থল থেকে একটি গাড়ি, ৩০০ বোতল ফেনসিডিল, চার হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

সোমবার ভোরে উপজেলার বাহারছড়া এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক রামুর খুনিয়া পালং এলাকার ও আবদুর রহমান টেকনাফ বাহারছড়ার বাসিন্দা।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা মাহতাব জানান, ইয়াবা পাচারের গোপন খবর পেয়ে র‌্যাব সদস্যরা সাবরাং চেকপোস্টে অবস্থান নেয়। এ সময় একটি গাড়িটিকে সন্দেহ হলে থামানো সংকেত দেয় র‌্যাব।

এ সময় গাড়ি থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় পাচারকারীরা।

আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে গোলাগুলি থেকে গেলে ঘটনাস্থল থেকে ওই দুই মাদকবিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় তাদের ব্যবহৃত গাড়ি থেকে ৩০০ বোতল ফেনসিডিল, চার হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর