,

বঙ্গোপসাগরে ধরা পড়লো ১০ কেজির ‘অবাক’ করা মাছ

news-image

বরগুনা প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে মাথায় ঝুটি ও পাখা বিশিষ্ট বিরল প্রজাতির একটি মাছ। এ মাছটিকে সবাই পাখি মাছ ও গোলপাতা মাছ হিসেবে চেনে। ১০ কেজি ওজনের মাছটি লম্বায় পাঁচ ফুট।শনিবার সকালে বরগুনার পাথরঘাটায় দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে এ মাছটি জেলেরা নিয়ে আসেন।

মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী মিরাজ হোসেন মাছটি মাত্র দুই হাজার টাকায় কিনেছেন। পরে তিনি ওই মাছটি ঢাকায় বিক্রির উদ্দেশে পাঠান।ব্যবসায়ী মিরাজ হোসেন জানান, স্থানীয় পর্যায়ে এই মাছটির চাহিদা কম থাকায় কমদামে কেনা হয়েছে। ঢাকায় মাছটি কেজিপ্রতি ৩০০-৪০০ টাকায় বিক্রি হবে বলে আশা করছেন তিনি। এক সময় সাগরে এ মাছটি প্রচুর পাওয়া গেলেও এখন খুব একটা দেখা যায় না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর