১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে যারা প্রথম প্রিয় মানুষটির সামনে যাবেন, তাদের জন্য কিছু টিপস
এতদিনের জল্পনা কল্পনার অবসান করতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন সেই কাঙ্খিত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের জন্য?
প্রিয়জনের সাথে দেখার হবার আগেই নিজেকে প্রস্তুত করেনিন , জেনেনিন ঐ দিনটি স্মরণীয় করে রাখতে আপনাকে যা যা করতে হবে।
মনে রাখবেন ভালোবাসা মন থেকে হয়, কোন ছলচাতুরী করে ভালোবাসা ধরে রাখা সম্ভভ নয় । আত্মবিশ্বাসী হউন, আপনার পার্টনার যদি সত্যি মন থেকে আপনাকে ভালোবাসে , আপনি নিশ্চই সেটা অনুভব করতে পাড়বেন ।
যদি আপনার ভালোবাসায় খুত থাকে, তবে দরকার নেই নতুন একটি স্বপ্ন, প্রাণবন্ত একটি জীবন নষ্ট কড়ার ।
যদি প্রথম দেখা হয় , তাহলে যতোটুকু সম্ভব আপনার সঙ্গীকে বুঝতে চেষ্টা করুণ । অনেক কথা হয়তো সে মুখে আপনাকে বলতে পারবে না , আপনি তার চোখ দেখে কথা গুলো বুঝে নিন ।
প্রথম যেদিন মুখোমুখি দেখা মানে ডেটিংয়ে যাবেন, সেদিন একদম অন্যজনকে ইমপ্রেস করার কথা ভাববেন না৷ মনে করুন আর পাঁচটা অন্য বন্ধুর মতোই একজন নতুন বন্ধুকে জানতে যাচ্ছেন আপনি৷
নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করুন৷ অযথা সাজগোজ বা অতিরিক্ত হাত-পা ঠান্ডা হওয়া- এই দুই বিপরীতধর্মী অবস্থাই আপনার পক্ষে ক্ষতিকারক৷তাই যথাসম্ভব নিজের স্বাভাবিকত্ব ধরে রাখুন৷
আগে থাকতে একটু ঝালিয়ে নিন ৷ আয়নার সামনে দাঁড়িয়ে কোন কথা, কীভাবে বলবেন তার একটা রিহার্সাল দিয়ে নিন৷
প্রথম দিনেই গোলাপ ফুল নিয়ে আই লাউ ইউ বললে আপনার সম্পর্ক কেঁচে যাবে৷ তাই ফার্স্ট ডেটিংয়ে চেষ্টা করুন, মেয়েটির মনোভাব বুঝে সেই মতো এগোতে৷
খুব বেশি নার্ভাস লাগলে কোনো কমন বন্ধুর সাহায্য বা টিপস নিন৷ অবশ্য যদি তার আগে থেকে এরকম অভিজ্ঞতা থাকে৷
রিহার্সাল করেছেন বলেই নিজের কথা নিজেই বলে যাবেন, এমনটা করলে উল্টোদিকে বসা মেয়েটিও কিন্তু বিরক্ত হবে৷ তাকেও বলার সুযোগ দিন৷
একদম ফর্মাল হাই হ্যালো, হাউ আর ইউ দিয়ে শুরু করে লুকিং কিউট-এর মতো প্রশংসাসূচক মন্তব্য করুন৷ আপনার ইমেজটা ভালো হবে৷
সাহস করে একদিন প্রপোজটা না হয় করেই ফেলুন৷ কী হবে? হয় সে না বলবে, অথবা উঠে চলে যাবে৷ পাবলিক প্লেসে আপনাকে ধরে তো আর মারবে না ৷ তখন নিজেকে এই বলে সান্ত্বনা দিতে হবে যে, বেটার লাক নেক্সট টাইম!














