রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা : হাসপাতালে ভর্তি ২৯

news-image

রংপুর ব্যুরো : প্রতিদিনই রংপুরে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও সাতজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অনেকে ভর্তি রয়েছেন। তবে এ পরিসংখ্যান জানা যায়নি।

হাসপাতাল সুত্রে জানাগেছে, গত ১৯ জুলাই থেকে ২৮ জুলাই সকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৯ জন রোগীকে ভর্তি করা হয়। তাদের মেডিসিন বিভাগে আলাদা ওয়ার্ডে বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়া আরও বেশ কয়েকজন রোগী ভর্তি হয়েছে। পরীক্ষা করে ডেঙ্গু নিশ্চিত হওয়ার পর তাদের আলাদা ওয়ার্ডে নেওয়া হবে। এই ২৯ রোগীর মধ্যে তিন জন রংপুরে ডেঙ্গু জ্বরে অসুস্থ হয়েছেন। বাকিরা ঢাকায় আক্রান্ত হয়ে গ্রামের বাড়িতে ফিরে এসেছেন। এদের সবার বাড়ি রংপুর অঞ্চলে বলে জানা গেছে।

হাসপাতালের মেডিসিন বিভাগের ২৯নং ওয়ার্ডে কথা হয় সাকিব নামে ঢাকায় হামদর্দ কলেজের এক কলেজ ছাত্রের সাথে। তিনি জানান, এক সপ্তাহ আগে প্রচ- জ্বর নিয়ে ঢাকায় ডাক্তারের কাছে গিয়েছিলেন। সেখানে রক্ত পরীক্ষা করে দেখা যায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত। পরে তিনি বাড়িতে চলে আসেন। এখানে আসার পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

রংপুর নগরীর খটখটিয়া গ্রামের প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, আট দিন ধরে তিনি ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। একটু সুস্থ হয়ে রংপুরে আসার পর ফের অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে মেডিসিন বিভাগে কথা হয় রংপুর মহানগরীর গনেশপুরের স্বাগত, ঠাকুরগাঁওয়ের নাইমুল ইসলাম, মিঠাপুকুরের সালাম মিয়ার সাথে। তারা জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা থেকে বাড়িতে আসার পর হাসপাতালে ভর্তি হয়েছেন।রোগীদের স্বজনরা জানান, আক্রান্তদের বেশির ভাগই ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং করতেন। এছাড়া বেশ কয়েকজন চাকরি করেন। সেখান থেকে আক্রান্ত হয়ে বাড়িতে চলে এসে অসুস্থ হয়ে পড়লে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কর্তব্যরত নার্স ওয়ালেদা বেগম জানান, হাসপাতালে মেডিসিন ওয়ার্ডের কোথাও জায়গা নেই বাধ্য হয়ে পেয়িং ওয়ার্ড খালি করে সেখানে ডেঙ্গু রোগীদের রাখা হয়েছে। হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় রোগীদের অনেকেই বাইরে থেকে রক্ত পরীক্ষা করছেন।

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহাম্মেদ জানান, গত দশ দিনে ৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের বেশিরভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়ে রংপুর এসেছেন। রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ডেঙ্গু শনাক্তের পরীক্ষা রমেক হাসপাতালে করা যাচ্ছে না বলেও জানান তিনি।

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘ডেঙ্গু নিয়ে আমরা সতর্ক রয়েছি। ইতোমধ্যে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।’

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

প্রশ্নফাঁসের দাবি গুজব বলে জানালেন শিক্ষামন্ত্রী