রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের হালতি বিলে বেড়াতে এসে ছাত্রীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

news-image

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : নাটোরের হালতি বিলে শনিবার রাজশাহী শহরের নর্থ বেঙ্গল প্রাইভেট বিশ^বিদ্যালয়ের চার শিক্ষক ও তিন ছাত্রী নৌকা নিয়ে বেড়াতে এসে পাপ্পী সাহা নামে এক ছাত্রী নৌকার ছাদ থেকে পানিতে পড়ে যায়। এ সময় নর্থ বেঙ্গল প্রাইভেট বিশ^বিদ্যালয়ের শিক্ষক মোখলেসুর রহমান (২৯) তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়ে ডুবে মারা গেছে।

স্থানীয়রা জানায়, রাজশাহী শহরের নর্থ বেঙ্গল প্রাইভেট বিশ^বিদ্যালয়ের চার শিক্ষক ও তিন ছাত্রী নৌকা নিয়ে আনন্দ করতে শনিবার দুপুরের দিকে হালতি বিলে আসে। বেড়ানোর এক পর্যায়ে পাপ্পী সাহা নামে এক ছাত্রী নৌকার ছাদ থেকে পানিতে পড়ে যায়। । প্রচন্ড ঢেউ থাকায় ঐ ছাত্রী পানিতে তলিয়ে যায়। এসময় তার শিক্ষক মোখলেসুর রহমান (২৯) পানিতে ঝাঁপিয়ে পড়লে সঙ্গে সঙ্গে সেও ডুবে যায়। নৌকার অন্যরা ঘটনার সময় প্রথমে পড়ে যাওয়া ছাত্রীকে উদ্ধার করতে পারলেও শিক্ষক মোখলেসুর রহমানকে উদ্ধার করতে পারেনি।

বিকেলে ঘটনার খবর ছড়িয়ে পড়লে নর্থ বেঙ্গল প্রাইভেট বিশ^বিদ্যালয়ের ভিসি (রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি) ড. আব্দুল খালেক, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাবিক আল রাব্বী ও ওসি শফিকুর রহমান ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনার পর থেকে রাজশাহী একদল ডুবুরী এসে স্থানীয়দেও সহযোগীতায় উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা সাড়ে সাতটায় এ রিপোর্ট লেখার সময় বিশ^বিদ্যালয়ের শিক্ষক মোখলেসুর রহমানের লাশের সন্ধান পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০