রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

news-image

রংপুর ব্যুরো : গৌরব সাফল্য ও সংগ্রামের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে উদযাপন করছে রংপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ।

আজ শনিবার বিকেলে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস ও রংপুর মহাগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু ও সাধারণ সম্পাদক রমজান আলী তুহিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

র‌্যালীতে পুর্ব সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা চৌধুরী খালেকুজজামান, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাইল করিম রাজু, যূগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, কোষাধ্যক্ষ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিয়ার রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি, রংপুর মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মুনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনি, মহানগর ছাত্রলীগের সভাপতি সাফিউর রহমান স্বাধীন ও সাধারণ সম্পাদক শেখ আসিফ প্রমুখ। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদন শেষে বেতপট্টি দলীয় কার্যালয়ে শেষ হয়। এর আগে আজ শনিবার সকালে বেতপট্টিস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। রংপুর জেলার বিভিন্ন উপজেলা-ইউনিয়ন ও মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

প্রশ্নফাঁসের দাবি গুজব বলে জানালেন শিক্ষামন্ত্রী