রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যোগদান করেই টানা ২৬ দিনের ছুটিতে ইউএনও বর্ণালী!

news-image

নতুন যোগদান করে একদিনও অফিস করেননি। কিন্তু টানা ২৬ দিনের ছুটিতে চলে গেলেন সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ওই ২৬ দিন কে দায়িত্বে থাকবেন জানেন না অ্যাসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি)। ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী গরুর বাজার ইজারার বিষয় জানতে চাইলে অ্যাসিল্যান্ড ফাতেমা তুজ জোহরা বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে বিষয়টি ইউএনও স্যারের সঙ্গে আলাপ করে দেখব।

এ সময় তিনি বলেন, গত ২৪ জুলাই জেলা প্রশাসক কার্যালয়ে বিশ্বনাথের ইউএনও হিসেবে যোগদান করেন বর্ণালী পাল চৌধুরী। ওইদিন সাবেক ইউএনও অমিতাভ পরাগ তালুকদারও জেলা প্রশাসক কার্যালয়ে বিশ্বনাথের দায়িত্ব হস্তান্তর করেন।আর দায়িত্ব গ্রহণ করেন বর্ণালী পাল চৌধুরী।

অ্যাসিল্যান্ড জানান, ২৮ জুলাই থেকে আগামী ২২ আগস্ট পর্যন্ত ২৬ দিনের ছুটিতে চলে যাবেন ইউএনও। সূত্র জানায়, যোগদানের দিন থেকে বর্ণালী পাল একটি দিনও বিশ্বনাথের ইউএনও হিসেবে অফিস করেননি। এদিকে ওই ২৬ দিন বিশ্বনাথের ইউএনও’র দায়িত্ব কে পালন করবেন জানতে চাইলে বলতে পারেননি অ্যাসিল্যান্ড ফাতেমা তুজ জোহরা।

এ বিষয়ে শনিবার জানতে চাইলে নবনিযুক্ত ইউএনও’র সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তার ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও বর্ণালী পাল চৌধুরী জানান, তিনি ২৬ দিন ছুটিতে থাকবেন। তার অবর্তমানে ওই ২৬ দিন দায়িত্বপালন করবেন ওসমানীনগর উপজেলার ইউএনও আনিসুর রহমান।

এ জাতীয় আরও খবর

জিসান খান শুভর ‘নিদয়া’

স্বাস্থ্য খাতের পরিস্থিতিকে ডিজাস্টার বললেন ডা. শফিক

মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে

জ্বালানি সংকটে নাজেহাল রাজধানীবাসী, পাম্পের তেল চলে যাচ্ছে খোলা বাজারে

বায়ুদূষণে আজও শীর্ষ তালিকায় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে

সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেবে সরকার

কৃষি ও শিল্পখাতে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন সম্ভাবনা

গাবতলী খেলার মাঠ দখলমুক্ত করার উদ্যোগ, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মেসির জোড়া গোলে নাটকীয় জয় ইন্টার মায়ামির

গভীর রাত পর্যন্ত দলীয় কাজে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেলের দাম সামান্য সমন্বয়, বলছেন জ্বালানি মন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও পাম্পে দীর্ঘ লাইন