,

রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের বিনামূল্যে চিকিৎসা সেবা

সদর রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসউপজেলার সীতানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রোববার দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী।

রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস এর প্রেসিডেন্ট ইলেক্ট ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং অফিসার শেখ মোঃ রফিকুল ইসলাম, এনজিও সংস্থা চেঞ্জ এর সমন্বয়কারী আবুল বাশার, রোটারী ক্লাব ৩২৮২ ডিষ্ট্রিক্ট এসিষ্টটেন্ট গর্ভর্ণর রোটাঃ পিপি ইঞ্জিনিয়ার আমানুল­াহ্ বাহার, রোটাঃ পিপি ডাঃ এফ. জামান।

স্বাগত বক্তব্য রাখেন সীতানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাঈমা আক্তার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস এর চার্টার প্রেসিডেন্ট প্রিন্সিপাল মু. মুজিবুর রহমান, রোটাঃ পিপি ডাঃ সুখেন্দু বিকাশ তালুকদার, রোটাঃ পিপি জসিম উদ্দিন, রোটাঃ পিপি ডাঃ ডিউক চৌধুরী, রোটাঃ ডাঃ শওকত হোসেন, ক্লাব সেক্রেটারী ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, রোটাঃ ডাঃ মনির হোসেন, রোটাঃ হুমায়ুন কবির, রোটাঃ ¶মা রাণী কর, রোটাঃ নাছিমা খান ইভা, রোটাঃ আনিছুর রহমান মোল্লা সিকু, রোটাঃ সাংবাদিক মোঃ শাহজাদা, রোটাঃ ডাঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর