সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে  ছাত্র খুনের ঘটনায় দুই কিশোর গ্রেফতার

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক ছাত্র খুনের মামলায় দুই কিশোরকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার তাদেরকে আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।গ্রেফতারকৃতরা হলো- দক্ষিণ সুরমার আলমপুরের আবুল হোসেনের ছেলে কামরুল ইসলাম (১৬) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বারাকান্দি গ্রামের হারুন অর রশিদের ছেলে ফারুক আহমদ হৃদয় (১৫)।র‌্যাবের হস্তান্তরের পর গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই সকালে আলমপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে তানভির হোসেন তুহিন নামের এক ছাত্রকে খুন করে তার কয়েক সহপাঠী। এ ঘটনায় ১০ জনকে আসামী করে মোগলাবাজার থানায় মামলা দায়ের হয়।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর