,

বন্যায় ২৪ ঘণ্টায় ১৯১৭ জন বিভিন্ন রোগে আক্রান্ত, প্রাণহানি ১০

news-image

নিজস্ব প্রতিবেদক : ২৫ জুলাই সকাল ৮টা থেকে ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা দেশের ২৮টি জেলার ৭৪টি বন্যাদুর্গত উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত ও নানাভাবে আহত হয়েছেন এক হাজার ৯১৭জন। মৃত্যুবরণ করেছেন ১০জন।

স্থানীয় হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

দুর্গত এলাকায় সড়ক দুর্ঘটনা ছাড়াও ডায়রিয়া, বজ্রপাত, সাপের কামড়, পানিতে ডুবে মৃত্যু, চর্মরোগ, চোখের প্রদাহ, আঘাতসহ বিভিন্ন কারণে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সী মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। গত ২৪ ঘণ্টায় ৭০১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

সড়ক দুর্ঘটনায় ১১২জন ও সাপের কামড়ে ৭ জন আহত হয়েছেন। চর্মরোগে ৪৩৬ জন, চোখের প্রদাহে ৩৭ জন আক্রান্ত ও বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ১৯৩জন। পানিতে ডুবে ৯ জন ও অন্যকারণে একজনের মৃত্যু হয়েছে।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ও চিকিৎসক আয়েশা আক্তার দৈনিক জাগরণকে জানান, গত ১০ জুলাই (বুধবার) থেকে ২৬ জুলাই (শুক্রবার) পর্যন্ত ১৪ হাজার ৭৮১জন ডায়রিয়া, সড়ক দুর্ঘটনা, বজ্রপাত, সাপের কামড়, চর্মরোগ, বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত অসুস্থ হয়ে পড়েছেন। পানিতে ডোবাসহ নানা কারণে মৃত্যুবরণ করেছেন ১১৪জন।

উপদ্রুত এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ১৩২৪টি। যেখানে কাজ করছে ২৪৫১টি মেডিকেল টিম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর