সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদের করব জিয়ারত করলেন নোয়াখালী জেলা জাতীয় পার্টি

news-image

রংপুর ব্যুরো : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সদ্য প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত করছেন নোয়াখালী জেলা জাতীয় পার্টির নেতাকমীরা।

আজ শুক্রবার দুপুরে রংপুরের দর্শনাস্থ পল্লী নিবাসে এরশাদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী জাতীয় পার্টির সভাপতি ও এস.এ গ্রুপ অব কোম্পানীজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ’র নেতৃত্বে সাবেক রাষ্ট্রপ্রধানের কবর জিয়ারত করেন দলীয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, এস.এ গ্রুপের সমন্বয়ক ও নোয়াখালী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠুসহ নোয়াখালী ও রংপুর জাপার নেতাকর্মী। হুসেইন মুহমেদ এরশাদের আত্বার মাগফেরাত কামনা করে মরহুমের জন্য দোয়া করা হয়। পরে নোয়াখালী জাপার নেতারা শোক বইতে পরিদর্শন স্বাক্ষর করেন।

এ জাতীয় আরও খবর