,

ডেঙ্গুর ছোবলে ডা. তানিয়ার মৃত্যু, মাকে হারিয়ে কাঁদছে শিশু

news-image

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. তানিয়া সুলতানা মারা গেছেন।বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেলের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন।

ডাক্তারদের এসোসিয়েশন (ড্যাব)-এর সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. শাকিল রহমান জানান, ডা. তানিয়া সুলতানা সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৪৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। শিশুরোগ বিষয়ে এফসিপিএস পার্ট-১ পাস করে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ট্রেনিংয়ে ছিলেন তিনি।ডেঙ্গু শক সিন্ড্রোমে উইথ মাল্টি অর্গান ফেইল্যরে আক্তান্ত হয়ে চার দিন থেকে চিকিৎসারত ছিলেন তানিয়া সুলতানা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেলের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।ডা. তানিয়া সুলতানার তিন বছরের একটি শিশু সন্তান রয়েছে। মাকে হারিয়ে কাঁদছে শিশুটি। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা যেন কারও নেই।তানিয়ার মৃত্যুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ চিকিৎসক সমাজে এখন বইছে শোকের ছায়া।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ