,

এবার মিন্নির বাবা-মাকে গ্রেফতারের দাবি রিফাতের বাবার

news-image

জেলা প্রতিনিধি| বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হ’ত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আয়শা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন নিহত রিফাত শরীফের বাবা মো. দুলাল শরীফ। শুক্রবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে দুলাল শরীফ বলেন, নয়ন ব’ন্ডের সঙ্গে মিন্নির বিয়ের বিষয়টি গোপন করে বিয়ে বলবৎ থাকা অবস্থায় আমার ছেলের সঙ্গে মিন্নির বিয়ে দেয় মোজাম্মেল হোসেন কিশোর। আমার ছেলের সঙ্গে বিয়ে দেয়ার পরেও মিন্নি নয়নের বাসায় আসা-যাওয়া করত।

তিনি আরও বলেন, কিশোর যদি তার মেয়ের বিয়ের তথ্য গোপন না করে তার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে না দিতো, তাহলে আজ আমার ছেলের এমন অবস্থা হতো না। তাই আমার বিশ্বাস, আমার ছেলের হ’ত্যাকা’ণ্ডের সঙ্গে আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা ও তার মা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এজন্য তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

দুলাল শরীফ বলেন, মিন্নির বাবা ও মাকে অনতিবিলম্বে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হোক। তাহলে এই নি’র্মম হ’ত্যাকা’ণ্ড সম্পর্কে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। মিন্নির বাবা মামলার গতি পরিবর্তন করার লক্ষ্যে অন্য সংস্থায় মামলার তদন্ত করার ষড়যন্ত্রে মরিয়া হয়ে উঠেছে। মামলার তদন্ত কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে চলায় মিন্নির বাবা প্রভাবশালী কুচক্রী মহলের ইন্ধনে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে ষড়যন্ত্র করছে।

এর আগে গত ১৩ জুলাই (শনিবার) রিফাত শরীফ হ’ত্যাকা’ণ্ডে জড়িত থাকার অভিযোগ পুত্রবধূ মিন্নিকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন নিহত রিফাত শরীফের বাবা মো. দুলাল শরীফ। এর তিনদিন পর ১৬ জুলাই (মঙ্গলবার) পুলিশ মিন্নিকে গ্রেফতার করে। পরে আদালতে মিন্নি তার স্বামী রিফাত শরীফ হ’ত্যাকা’ণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

এদিকে গত বুধবার (২৪ জুলাই) রিফাত শরীফ হ’ত্যায় গ্রেফতার রিফাত ফরাজী ও রিশান ফরাজীকে পরিকল্পনাকারী উল্লেখ করে সংবাদ সম্মেলন করেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল হোসেন কিশোর বলেন, হ’ত্যাকা’ণ্ডের আগে রিফাতের সঙ্গে বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের স্ত্রী সামসুন্নাহার খুকির বাগবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার বিষয়টি সামসুন্নার খুকি তার বোনের ছেলে দুই রিফাত ফরাজী ও রিশান ফরাজীর কাছে নালিশ করেন।যেদিন হ’ত্যাকা’ণ্ডটি সংগঠিত হয়, সেদিন রিফাত ও রিশান ফরাজী বলেছিল, ‘তুই আমার মাকে গালাগাল করেছিস। আমার চোখের দিকে তাকিয়ে কথা বল।’

রিফাত ও রিশান ফরাজী সামসুন্নাহার খুকিকে মা বলে ডাকতেন জানিয়ে মোজাম্মেল হোসেন কিশোর বলেন, আমার ধারণা বাগবিতণ্ডার প্রতিশোধ নিতেই রিফাত ও রিশান ফরাজী রিফাত শরীফকে হ’ত্যার পরিকল্পনা করে ও হ’ত্যাকা’ণ্ডের অগ্রভাগে থাকে। সামসুন্নাহার খুকির সঙ্গে রিফাত শরীফের বাগবিতণ্ডার বিষয়টি রিফাত শরীফ ও মিন্নি তাকে জানিয়েছিলেন বলেও জানান তিনি।

মিন্নিকে গ্রেফতারের পর শারীরিক ও মানসিক নির্যাতন করে পুলিশ জবানবন্দি নিয়েছে এমন অভিযোগ করে মিন্নির বাবা বলেন, প্রভাবশালী মহলকে বাঁচাতে পুলিশ আমার মেয়ে মিন্নিকে ফাঁসাচ্ছে। তাই এ মামলার তদন্ত পিবিআইতে হস্তান্তরের আবেদন জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর