,

ডেঙ্গু মশা নিধনে ওষুধের স্প্রেতে ৫ স্কুলছাত্রী অসুস্থ

news-image

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ডেঙ্গু মশা নিধনে ওষুধের স্প্রেতে পাঁচজন স্কুলছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফুলপুর পৌরসভা এলাকায় ওষুধের স্প্রে করার পর তারা অসুস্থ হয়ে পড়ে। তবে স্প্রে করার সময় তারা সেখানে দাঁড়িয়ে ওই দৃশ্য দেখছিল।

অসুস্থ ছাত্রীরা হলো-লুবাবা (১১), নাজিয়া নওশিন (১৪), রোদেশা (১০), মুনা (১৪) ও শ্রাবন্তী (১৪)। তারা সবাই উপজেলার পৌরসভা সংলগ্ন বেসরকারি এমভিশন রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ফুলপুর পৌরসভা এলাকায় মশা নিধনের ওষুধ স্প্রে করা হচ্ছিল। এ সময় ওই শিক্ষার্থীরা মশা মারার ওষুধ স্প্রে করার দৃশ্য দেখছিল। পরে বাসায় গিয়ে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় রাত ৮টায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেন জানান, ধারণা করা হচ্ছে ব্যবহৃত ওষুধে কেরোসিন ও পারমেথিন থাকায় এ ধরনের সমস্যা হয়েছে। অ্যাজমা, শ্বাসকষ্ট, সিওপিডি ও অ্যালার্জি যাদের রয়েছে, তাদের জন্য মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে মশা মারার এই ওষুধে।

ফুলপুর পৌরসভার মেয়র মো. আমিনুল হক জানান, সারা দেশে একই ওষুধ ব্যবহৃত হচ্ছে। ঘটনাটি খুবই দুঃখজনক। অসুস্থ ছাত্রীদের উন্নত চিকিৎসার জন্য পৌরসভা তাদের পাশে রয়েছে। তবে এ ওষুধ আর ব্যবহার না করে বিকল্প ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে