রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অল্প বয়সে বিয়ে নয়,কুড়িতে বুড়ি নয় : পুলিশ কমিশনার

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা.আবদুল আলীম মাহমুদ বলেছেন, অল্প বয়সে বিয়ে নয়,কুড়িতে বুড়ি নয়। বাল্য বিয়েকে না বলে কোথাও যদি বাল্য বিয়ে হওয়ার সংবাদ পাওয়া যায় তাহলে তাৎক্ষনিকভাবে পুলিশের ৯৯৯ নম্বরে মোবাইল ফোনে সংবাদ দেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে রংপুর মেট্রোপলিটন পুলিশ আয়োজিত“ নির্মাণাধীন পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এই গুজব ছড়িয়ে ছেলেধরার নামে গণপিটুনির মতো অপরাধ রুখতে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে গনসচেতনতামুলক সপ্তাহব্যাপী প্রচারনার” অংশ হিসেবে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

পুলিশ কমিশনার আরো বলেন, ‘নিরীহ মানুষকে হত্যা ও আহত করার ঘটনার মাধ্যমে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র চলছে। এ ধরণের গুজব ও গণপিটুনি প্রতিরোধে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নিয়েছে। কেউ বুঝে হোক, আর না বুঝে হোক গুজব ছড়াবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধে জড়াবেন না।’

এ সময় পুলিশ কমিশনার এ ধরনের গুজন থেকে সবাইকে নিবৃত থাকার আহবান জানিয়ে গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ জানান।

গণপিটুনি দিয়ে নিরীহ মান্ষুকে হত্যা ঘটানোর মত ফৌজদারি অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার জন্য আহ্বান জানান পুলিশের এই উধর্বতন কর্মকর্তা। পাশাপাশি এ ধরনের গুজব ছড়ানোর বিষয়ে আইন শৃংখলা বাহিনী, আরপিএমপির সকল থানা এবং কন্ট্রোল রুম ও জাতীয় সেবা ৯৯৯ নম্বরে জরুরী কল করার পরামর্শ দেন তিনি।

নগরীর সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস আলমের সভাপতিত্বে এবং তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ফারুক, সহকারী পুলিশ কমিশনার জমির উদ্দিন, রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর রহমতুল্লাহ বাবলা, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সভাপতি ইদ্রিস আলী ও সাধারন সম্পাদক সুশান্ত ভৌমিক প্রমুখ। পরে পুলিশ কমিশনার মোহা.আবদুল আলীম মাহমুদ শিক্ষার্থীদের বাল্য বিয়ে না করার জন্য শপথ বাক্য পাঠ করান।

এ জাতীয় আরও খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

প্রশ্নফাঁসের দাবি গুজব বলে জানালেন শিক্ষামন্ত্রী

মুরগি-সবজিতে কিছুটা স্বস্তি, মাছ-মাংসের দামে চাপ অব্যাহত

ঢাবির ঘটনায় সাংবাদিক আহত, দুঃখ প্রকাশ ছাত্রদল নেতার

তীব্র গরম ও দীর্ঘ লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে জনজীবন

কমলাপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু