,

প্রথমবারের মতো বালিশ পেলেন রাজশাহী কারাগারের বন্দীরা

news-image

বুধবার সকালে সিনিয়র জেল সুপার হালিমা খাতুন কারাগারে বন্দীদের মাঝে ঘুমানোর জন্য বালিশ বিতরণ করেন। কারাগার সূত্র জানায়, বুধবার কারাবন্দীরা সবাই একটি করে তুলার বালিশ পেয়েছেন। ১ হাজার ৯৬৩ জন হাজতি ও ৮০৩ জন কয়েদিকে বালিশ দেয়া হয়। এর আগে তাদের জন্য কোনো বালিশ বরাদ্দ ছিল না।

কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, গত বছর থেকে দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের জন্য বালিশ বরাদ্দ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বুধবার রাজশাহী কারাগারের বন্দীদের মাঝে বালিশ বিতরণ করা হলো। এত দিন কারাগারের বন্দীদের দেয়া তিনটি কম্বলের একটিকে বালিশ হিসেবে ব্যবহার করতেন বলে জানান তিনি । এ সময় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ হাবীবুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ জুন দেশের অন্যান্য কারাগারের মতো রাজশাহী কারাগারেও বন্দীদের সকালের নাশতায় পরিবর্তন আনা হয়। বন্দীরা এখন সকালের নাশতায় সপ্তাহে চার দিন সবজি ও রুটি, দুই দিন খিচুড়ি এবং এক দিন হালুয়া-রুটি পাচ্ছেন। এবার বন্দীদের বালিশ দেয়া হলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর