,

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গাসহ দুজন নিহত হয়েছেন। টেকনাফের হ্নীলা ল্যাদা রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী খালপাড় এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা ও কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ বিজিবির সিও লে. কর্নেল ফয়সাল হাসান খান। নিহতদের মধ্যে একজন বাঙালি ও একজন রোহিঙ্গা বলে জানা গেলেও তাদের পরিচয় জানায়নি বিজিবি।

বিজিবি জানিয়েছে, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবরে ওই স্থানে অভিযানে যায় বিজিবি। এ সময় বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইয়াবা ব্যবসায়ীরা। বিজিবিও পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল তল্লাশি করে ইয়াবা, আগ্নেয়াস্ত্র ও গুলিবিদ্ধ দু’জনকে পাওয়া যায়। গুলিবিদ্ধদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো