সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ট্রাক চাপায় গণপাঠাগারের কর্মী নিহত

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জে লালদিঘী বালুয়া রোডের মকিমপুরে ট্রাক চাপায় যমুনা রাণী নামে মোটরসাইেকল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গণপাঠাগারের কর্মী ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পুলিশের ওসি সরেষ চন্দ্র। নিহত যমুনা রানী (৩৮) গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শিশু শিক্ষা বিষয়ক গণপাঠাগারে চাকরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লালদিঘী বালুয়া রোডের মকিমপুরে একটি ট্রাক মোটরসাইকেল আরোহী ওই নারীকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনি নিহত হলেও মোটর সাইকলে চালক পলাশবাড়ি উপজেলার ভোলাকাপা গ্রামের আনোয়ারুল ইসলাম ভাগ্যক্রমে বেঁচে যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেছেন।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর