,

বাফুফের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানাল ঠাকুরগাঁওবাসী

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ জেএফএ কাপ অনুর্ধ-১৪ জাতীয় নারী চাম্পিয়ানশীপ ফাইনাল খেলার পূর্বমুহুর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হঠকারী সিদ্ধাস্তের কারণে ফাইনালে অংশ নিতে দেয়া হয়নি ঠাকুরগাঁও নারীদলকে। বাফুফের এমন সিদ্ধান্তের কারনে মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁওয়ের ক্রীড়াপ্রেমিরা।ঠাকুরগাঁও নাগরিক অধিকার আন্দোলনের আয়োজনে রোববার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে নাগরিক আন্দোলনের বক্তারা ও জেলার ক্রীড়াপ্রেমিরা জানান, বাফুফের ষড়যন্ত্র, স্বেচ্ছাচারীতা ও হঠকারী সিদ্ধান্তের ফলেই আমরা ফাইনালে খেলতে পারিনি। ফাইনাল খেলতে পারলে আমরাই চাম্পিয়ন হতাম। এছাড়াও ময়মনসিংহ ফুটবল টিমের কাছে বাফুফে কেনো জিম্মি তা আমাদের বোধগম্য নয় । কোন ধরনের তদন্ত ছাড়াই ফাইনাল খেলার ১ ঘন্টা পূর্বে এমন সিদ্ধান্তে ঠাকুরগাঁও নারী ফুটবল টিমকে অপমান করেছে তারা।

ফিরে আসা ঠাকুরগাঁও নারী ফুটবলাররা জানান, বাফুফের অভিযোগ উঠেছিলো চারজন খেলোয়াড়ের বিরুদ্ধে। যেটা তারা প্রমাণও করতে পারেনি। আমাদের মধ্যে চারজন খেলোয়াড়কে বাদ দিয়ে ফাইনাল খেলার সুযোগও দেওয়া হয়নি। মাঠে প্রতিবাদ করতে গেলে ঘরে তালাবন্ধ করে রাখা হয়েছিলো আমাদের। আমরা এটার বিচার চাই।তবে ক্রীড়াপ্রেমিদের অভিযোগ ঠাকুরগাঁও নারী ফুটবলারদের সাথে বাফুফে অন্যায়ভাবে এমন লঙ্কাকান্ড ঘটালেও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

প্রসঙ্গত, জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলের সেমিফাইনালে ময়মনসিংহকে হারিয়ে ফাইনালে উঠে ঠাকুরগাঁও দল। ফাইনালে উঠলেও বাফুফের বাইলজের নিয়মে বাদ পড়ে যায় দলটি। গত শুক্রবার (১৯ জুলাই) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলের ঘটনাবহুল ফাইনালে চ্যাম্পিয়ন হয় রংপুর। টাইব্রেকারে তারা ৪-২ গোলে হারায় ময়মনসিংহকে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিল। তবে খেলার ১ ঘন্টা আগে বাইলজের অযুহাত না দেখালে ফাইনালে রংপুরের বিপক্ষে ময়মনসিংহ দলের পরিবর্তে খেলার কথা ছিলো ঠাকুরগাঁও দলের।

 

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো