,

ভিনদেশী খোলোয়ারদের দেখতে হাজারো দর্শকের ভীড়

news-image

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : ফুটবল খেলা দেখতে নয়! এ যেন ভিনদেশী নাইজেরিয়ান খোলোয়ারদের এক নজর দেখতে হাজারো দর্শকের ভীড়। শুক্রবার পড়ন্ত বিকালে প্রায় দীর্ঘ দিন পর একটু বিনোদনের আশায় এমপি মহিব্বুর রহমান মহিব প্রথম বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করতে প্রায় বিশ হাজার দর্শক ভীড় জমিয়েছেন পটুয়াখালীর কলাপাড়ার সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ খেলার মাঠে। পুরো মাঠ জুড়েই ছিল দর্শকদের উপস্থিতি।

মাঠের চারপাশে,সড়কের উপরে,ভবনের ছাদে এবং অনেক দর্শক গাছে উঠেও উপভোগ করেছেন খেলা। হাজারো উৎসুক দর্শকের ভীড়ে যেন দম ফেলার ফুসরত নেই। নীলগঞ্জ একাদশ ও চম্পাপুর একাদশের হাড্ডাহাড্ডি এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব তার সহধর্মিনী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা চেয়ারম্যান এস. এম. রাকিবুল আহসান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো.মুনিবুর রহমান, সহকারী কমিশনার ভূমি অনুপ দাশ আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

খেলা শেষে শূন্য এক গোলের ব্যবধানে বিজয়ী চম্পাপুর একাদশকে পুরস্কৃত করা হয়। ফুটবল টুর্নামেন্ট কমিটির আয়োজকরা জানান, এ খেলায় মাঠের চার পাশে প্রায় ২০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর