,

জগন্নাথপুরের কুশিয়ারা নদীতে পানি কমছে, হাওরঞ্চলে বন্যার চাপ বাড়ছে

news-image

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় এখনো হাজার হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। বন্যার কারণে কয়েকটি শিক্ষা প্রতিষ্টানে পাঠদান বন্ধ রয়েছে। কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে নদীর স্রোত বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র ভাঙন।

জানা যায়, বন্যকবলিত এলাকায় উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রান বিতরণ করা হচ্ছে। বন্যার পানিতে এলাকায় বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে বহু পুকুরের মাছ। ভেঙে পড়েছে অসংখ্য মাটির ঘর। স্থানীয়রা জানান, গতকাল শনিবার পর্যন্ত কুশিয়ারা নদীর র্তীরবতি প্রায় বেড়ী বাঁধের উপর দিয়ে পানি হাওরের প্রবেশ করে অনেক গ্রামে বন্যার পানিতে সয়লাব হয়ে গেছে। নদীর পানি কমলেও বেড়ে যাচ্ছে হাওরের পানি। টানা কয়েকদিন রোদ থাকলে পানি কমার সম্ভবনা রয়েছে বলে জানান স্থানীয়রা।

এব্যাপারে জগন্নাথপুর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ইয়াসির আরাফাত বলেন, উপজেলার প্রায় ৫ টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছিল। এখন আস্তে আস্তে পানি কমতে শুরু করেছে। উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে ত্রান বিতরণ অব্যাহত রেখেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর