মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলে চ্যাম্পিয়ন রংপুরের মেয়েরা

news-image

রংপুর ব্যুরো : টাইব্রেকারে ময়মনসিংহকে হারিয়ে জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে রংপুরের মেয়েরা। গত শুক্রবার টুর্নামেন্টের ফাইনালে টাইবব্রেকারে ৪-২ গোলে ময়মনসিংহ জেলা দলকে হারায় তারা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত ৭০ মিনিটের খেলা গোলশূন্য ছিল। শিরোপা নির্ধারণের জন্য টাইবব্রেকারে গড়ায় ম্যাচ। পেনাল্টি শুটআউটে চার গোল করে রংপুর। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় হওয়া এই প্রতিযোগিতায় প্রথম শিরোপা জিতল রংপুর।প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা (৮টি) হয়েছেন চ্যাম্পিয়ন দলের শামীমা আক্তার শিলা। সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের ফাতেমা।

সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন মাগুরা জেলার অধিনায়ক আনিকা আঞ্জুম। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে মাগুরা।দেশের ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত বাছাইপর্ব পেরিয়ে আসা আটটি দলকে দুই গ্রুপে ভাগ করে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। সেখানে ‘ক’ গ্রুপে ছিল বর্তমান চ্যাম্পিয়ন টাঙ্গাইল জেলা, রাজশাহী জেলা, মাগুরা জেলা ও ঠাকুরগাঁও জেলা। ‘খ’ গ্রুপে ছিল রাঙামাটি, রংপুর, মানিকগঞ্জ ও ময়মনসিংহ জেলা। বাছাইপর্ব ও মূলপর্ব থেকে খেলোয়াড় বাছাই করে দীর্ঘ মেয়াদে আবাসিক প্রশিক্ষণ দেওয়া হয়।

রংপুর জেলা নারী ফুটবল দলের কোচ মিলন খান মুঠো ফোনে জানান, রংপুর তথা পালিচড়ার প্রতিটি নারী ফুটবলার কে জাতীয় টিমের জার্সিতে দেখতে চাই। তাই তো গত দেড় বছর ধরে এই দলটিকে নিয়ে অনুশীলন করছি। এবার আমাদের প্রথম লক্ষ্য ছিল সেমিফাইনালে ওঠা। সেমিতে জেতার পর ওদের বলেছিলাম আমরা কাপ নিয়েই রংপুর ফিরতে চাই। মেয়েরা কথা রেখেছে,আমি ওদের সবাইকে নিয়ে আরো এগিয়ে যেতে চাই।

এ জাতীয় আরও খবর

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির