সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলম দিয়ে শিক্ষকের আঘাত, চোখ গেল ছাত্রের

news-image

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : হাতের লেখার খাতা জমা না দেওয়ায় কলম দিয়ে আঘাত করে এক শিশু শিক্ষার্থীর চোখ নষ্ট করে দিয়েছেন তার শিক্ষক। এমন অভিযোগ উঠেছে পিরোজপুরের নাজিরপুরের মধ্য কলারদোয়ানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম খোকনের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে গত ২ জুলাই বেলা ১১টায়। ওই ছাত্রের বাবা জানান, তার ছেলে মো. আল-মামুন ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। হাতের লেখার খাতা না দিলে তাকে টেবিলের কাছে ডেকে নিয়ে চড়-থাপ্পড় মারার এক পর্যায়ে বাম চোখে কলম দিয়ে খোঁচা মারেন শিক্ষক খোকন।

সঙ্গে সঙ্গে মামুন অজ্ঞান হয়ে পড়লে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। কিন্তু রাতে ছাত্রের বাম চোখ ফুলে যায় এবং সারারাত যন্ত্রণায় চিৎকার করতে থাকে। পরের দিন তিনি ছেলেকে নেছারাবাদ চক্ষু বিশেষজ্ঞ ডা. রেজাউল হকের কাছে নিয়ে যান।

কিন্তু চিকিৎসার পরও আল-মামুন তার বাম চোখে মোটেও দেখতে পায় না বলে জানান তার বাবা। এদিকে আল-মামুনের মা মাকছুদা বেগম (৩০) বাদী হয়ে ছেলের চোখ নষ্ট হওয়ার বিচার চেয়ে পিরোজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।

মামলাটি নাজিরপুর থানায় এফআইআর আদেশ বহাল আছে। এ ব্যাপারে নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান জুয়েল বলেন, বিষয়টি আপনাদের (সাংবাদিক) মাধ্যমেই জানলাম। ছাত্রের কোনো অভিভাবক আজ পর্যন্ত আমাকে জানাননি। আর আমার কাছে আসেনওনি। যেহেতু কোর্টে মামলা হয়েছে, এখানে আমার কিছু বলার নেই। যদি কোনো হুকুম বা আদেশ ওই শিক্ষকের বিরুদ্ধে আসে তখন আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক