শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বন্যায় মৎস্যখাতের ব্যাপক ক্ষয়ক্ষতি :হতাশায় চাষীরা

news-image

রংপুর ব্যুরো : বৃষ্টি আর উজান থেকে নেমে আসা চলমান বন্যার পানি বৃদ্ধির কারণে রংপুর জেলায় কয়েক শত মৎস্য চাষী ক্ষতির সম্মুখিন হয়েছেন। জেলার ৩ উপজেলায় ছোট বড় মিলে মাছ এবং পোনা উৎপাদনকারি ৫ শত ৮২টি পুকুর ভেসে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২ কোটি ৮ লাখ টাকার বেশী। সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখিন হয়েছে গংগাচড়া উপজেলার মৎস্য চাষীরা। তার পরেই রয়েছে কাউনিয়া উপজেলার চাষীরা। এতে করে মৎস্যচাষীদের মধ্যে হতাশায় দেখা দিয়েছে।

এব্যাপারে গঙ্গাচড়া উপজেলার খামার মোহনা গ্রামের মৎস্য চাষী সামিউল ইসলাম জানান, ৫০ শতকের পুকুরের মাছ রবিবার রাতে ভেসে গেছে। ভেসে যাওয়া মাছের মধ্যে পাবদা, রুই, কাতলা ও গুলসা জাতীয় মাছ এবং পোনা । এখন সাড়ে ৩ একর পুুকুরে পানি প্রবেশ করা শুরু করেছে। তাই মাছ যাতে ভেসে যেতে না পারে এজন্য পুকুরের চারিদিকে নেট দিয়ে ঘিরে দিয়েছেন । তিনি জানান, পানি বৃদ্ধি পেলে ১৫ লাখ টাকার ক্ষতির সম্মুখিন হতে পারেন। তিনি অভিযোগ করেন ২ বছর আগে একবার ক্ষতিগ্রস্ত হলেও মৎস্য অফিস থেকে ক্ষয়ক্ষতির পরিমান লিখে নিয়ে গেলেও কোন রকম সহয়োগিতা পাননি।

কাউনিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা জানান, পুকুরের চারিদিকে নেট এবং বাঁশের বানা দিয়েও মাছ রক্ষা করতে পারেননি। পানির তোড়ে পুকুরের চাষকৃত মাছ ভেসে গেছে।
রংপুর জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যায় ভেসে যাওয়া মোট পুকুরের সংখ্যা হচ্ছে ৫ শত ৮২টি। ভেসে যাওয়া মাছের আনুমানিক পরিমাণ হচ্ছে ৮৭ দশমিক ৬৯ মেট্রিক টন। যার মূল্য হচ্ছে প্রায় ১ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা। ২৩ লাখ ১১ হাজার টাকার সমপরিমাণ অবকাঠামোর ক্ষতি হয়েছে।গংগাচড়া উপজেলায় বন্যায় ভেসে যাওয়া পুকুরের সংখ্যা হচ্ছে ৪ শত ৯৫টি। ভেসে যাওয়া মাছের পরিমাণ হচ্ছে ৭৫ দশমিক ৮০ মেট্রিক টন। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৬ লাখ ৪৪ হাজার টাকা। ভেসে গেছে ৪ লাখেরও বেশি পোনা। অবকাঠামেরা ক্ষতি হয়েছে প্রায় ২০ লাখ ৫৫ হাজার টাকার।

কাউনিয়া উপজেলায় বন্যায় ভেসে যাওয়া পুকুরের সংখ্যা হচ্ছে ৫০টি। ভেসে যাওয়া মাছের পরিমাণ হচ্ছে ৪ দশমিক ২৭ মেট্রিক টন। যার আনুমানিক মূল্য ৭ লাখ ১৫ হাজার টাকা। ভেসে গেছে ৫৮ হাজারেরও বেশি পোনা। অবকাঠামেরা ক্ষতি হয়েছে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকার।
পীরগাছা উপজেলায় বন্যায় ভেসে যাওয়া পুকুরের সংখ্যা হচ্ছে ৩৭টি। ভেসে যাওয়া মাছের পরিমাণ হচ্ছে ৬ দশমিক ৬৬ মেট্রিক টন। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৬২ হাজার টাকা। অবকাঠামেরা ক্ষতি হয়েছে প্রায় ১ লাখ ৩১ হাজার টাকা।জেলা মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক কাজী আতিয়াহ্ তাইয়েবী জানান, চলমান বন্যায় জেলায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তালিকা করে ঢাকায় পাঠানো হয়েছে। ঝুঁকিতে থাকা মৎস্য চাষিদের চাষকৃত মাছ যাতে ভেসে যেতে না পারে এ জন্য পুকুরের চারিদিকে জাল দিয়ে ঘিরে দেয়ার জন্য মৎস্য বিভাগ থেকে পরামর্শ দেয়া হচ্ছে।

এদিকে আজ বৃস্পতিবার সকালে রংপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ্য আয়োজনে জেলা প্রশাসন চত্ত্বর থেকে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। পুলিশ লাইন্স পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। র‌্যালি মৎস্য পোনা অবমুক্ত করন শেষে টাউন হলে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

মুরগি-সবজিতে কিছুটা স্বস্তি, মাছ-মাংসের দামে চাপ অব্যাহত

ঢাবির ঘটনায় সাংবাদিক আহত, দুঃখ প্রকাশ ছাত্রদল নেতার

তীব্র গরম ও দীর্ঘ লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে জনজীবন

কমলাপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

২১ জেলায় তাপপ্রবাহ, উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা

পাল্টাপাল্টি জাহাজ জব্দে উত্তেজনা তীব্র, শান্তি আলোচনা অনিশ্চিত

লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বেগমগঞ্জে টিকা কার্যক্রমে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস

তরুণ উদ্ভাবককে উৎসাহ দিতে গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত

তাপপ্রবাহ নিয়ে ভাইরাল সতর্কবার্তা ভুয়া—জানালো ফায়ার সার্ভিস