সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ টি গেট

news-image

রাঙামাটি কাপ্তাই হ্রদে পানির চাপ কমাতে ১৬টি গেট দেড় ফুট খুলে দেওয়া হয়েছে। এসব গেট দিয়ে পানি নামছে ২৭ হাজার কিউসেক গতিতে। বুধবার সকালে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এটিএম আব্দুল জাহেদ এ তথ্য নিশ্চিত করেন।

এ প্রকৌশলী আর বলেন, রাঙামাটি কাপ্তাই হ্রদে পানি ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায় রাখতে এ গেইট খোলা হয়েছে। তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে ভারিবৃষ্টি অব্যাহত রয়েছে রাঙামাটিতে। নামছে উজান থেকে পাহাড়ি ঢলও। তাই হ্রদের পানি আগের তুলনায় অনেক গুণ বেড়েছে।

তাই কাপ্তাই বাধেঁর উপর পানির চাপ কমাতে গেট গুলো খোলা রয়েছে। তবে হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার কারণে পানি বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট সচল রয়েছে। বিদ্যুৎও উৎপাদন হচ্ছে ২১২মেঘা ওয়ার্ড।

অভিযোগ রয়েছে, রাঙামাটি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের গেইট খোলার কারণে তলিয়ে যাচ্ছে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়াখালী ও পটিয়াসহ বেশকিছু নিম্নাঞ্চল। কর্ণফুলী নদীতে স্রোতের চাপ বাড়ছে। তাই নৌ-যানচলাচলে সতর্কতা অবলম্বন করতে বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে ইরানের সহায়তা চায় বাংলাদেশ

মিরপুরে রুবেলকে আবেগঘন বিদায় দিল বিসিবি